মাসের পর মাস চিনা বন্দরে আটকে বহু ভারতীয় জাহাজ, সমস্যায় নাবিকেরা
Connect with us

বিশ্বের খবর

মাসের পর মাস চিনা বন্দরে আটকে বহু ভারতীয় জাহাজ, সমস্যায় নাবিকেরা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০১ জানুয়ারী : দিনের পর দিন চিনা বন্দরে আটকে রয়েছে বেশকিছু ভারতীয় জাহাজ। চিনের সঙ্গে সংঘাতের ঘটনায় চিনা বন্দরে পণ্য সামগ্রী খালাসের অনুমতিও দেওয়া হচ্ছে না। এই পরিস্থিতিতে ব্যাপক সমস্যায় পড়েছে প্রায় হাজার দেড়েক নাবিক এবং অন্যান্য কর্মচারীরা।

উল্লেখ্য লাদাখ নিয়ে সংঘাতের জেরে চিন ইতিমধ্যেই ভারতের বিরুদ্ধে নানারকম ষড়যন্ত্র শুরু করেছে। তিব্বত এবং অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকায় এবং লাদাখে পরিকাঠামো উন্নয়নের কাজে গতি এনেছে তারা। রাস্তা নির্মাণ থেকে শুরু করে নদী বাঁধ দেওয়া ইত্যাদি কাজকর্ম করেই চলেছে ভারতের যাবতীয় আপত্তিকে উড়িয়ে দিয়ে। এই পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে রওনা দেওয়া জাহাজগুলিকে চিন তাদের বন্দরে আটকে দিয়েছে। চিনের এই অনৈতিক কাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিছুদিন আগেই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী। জানা গেছে চিনা বন্দরে প্রায় ৭০ থেকে ৮০ টি জাহাজ আটকে রয়েছে। নাবিক এবং অন্যান্য স্টাফ মিলিয়ে প্রায় দেড় হাজার কর্মী আটকে পড়েছেন। কয়েক মাস ধরে চিনা বন্দরে আটকে থাকায় সামুদ্রিক আবহাওয়ার কারণে তাদের বিভিন্ন রকম অঅসুখ-বিসুখ দেখা দিয়েছে। এমনকি বাড়ি ফিরতে না পারায় মানসিক অবসাদ গ্রাস করেছে নাবিকদের। চিনা বন্দরে পণ্য খালাসের অনুমতি চাওয়া হলেও নানা অজুহাতে তাদেরকে আটকে রাখা হয়েছে। এই পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অসহায় নাবিকেরা। যদিও বিদেশ মন্ত্রকও এই ব্যাপারটি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন। কূটনৈতিকস্তরে আলোচনার মাধ্যমেই এই বিষয়টি সমাধানের চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার।

Continue Reading
Advertisement