মমতার সিলমোহর, কল্যাণের ইস্তফা মঞ্জুর করে কাকলিকে লোকসভার হুইপ করল তৃণমূল
Connect with us

রাজনীতি

মমতার সিলমোহর, কল্যাণের ইস্তফা মঞ্জুর করে কাকলিকে লোকসভার হুইপ করল তৃণমূল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ লোকসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদদের দায়িত্বে বড় রদবদল। সোমবার বিকেলে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন শ্রীরামপুরের বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই সেই পদত্যাগপত্র গ্রহণ করলেন সংসদীয় দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর ফলে লোকসভায় দলের নতুন মুখ্য সচেতকের (Chief Whip) দায়িত্ব পেলেন বারাসতের সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar)। আর তাঁর ফাঁকা করা পদ, অর্থাৎ উপ দলনেতার (Deputy Leader) দায়িত্ব দেওয়া হল বীরভূমের সাংসদ শতাব্দী রায়কে (Satabdi Roy)।

এই পরিবর্তন যে হঠাৎ নয়, তা স্পষ্ট রাজনৈতিক মহলের বিশ্লেষণে। সম্প্রতি কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)-র সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রকাশ্য বিবাদ ঘিরে বিতর্ক চরমে পৌঁছয়। লোকসভায় তৃণমূলের হয়ে দীর্ঘদিন দায়িত্ব পালন করলেও, কল্যাণের আক্ষেপ— সমস্ত কাজ তিনিই করেন, অথচ আলোচনায় উঠে আসেন ‘ইংরেজি বলা সুন্দরী’ সাংসদরা। ঘনিষ্ঠ মহলে ক্ষোভ উগরে দিয়ে দলকে চিঠি দেন তিনি।

আরও পড়ুনঃ ত্রাণশিবিরে নিজে হাতে খিচুড়ি পরিবেশন, প্লাবনে বিপর্যস্তদের পাশে মুখ্যমন্ত্রী মমতা

তবে কল্যাণের অভিমান ভাঙাতে উদ্যোগী হন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৭ আগস্ট তাঁর সঙ্গে বৈঠকের পরিকল্পনাও ছিল। কিন্তু তার আগেই পদত্যাগপত্র গ্রহণ করায়, কল্যাণ অধ্যায়ের অবসান কার্যত নিশ্চিত।

দলের তরফে X হ্যান্ডলে (formerly Twitter) জানানো হয়েছে, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করতে হবে। কাকলি ঘোষ দস্তিদার ইতিমধ্যেই নতুন ভূমিকায় মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠকে অংশ নেন। শতাব্দী রায়ও শুরু করছেন নতুন দায়িত্ব। সব মিলিয়ে লোকসভায় তৃণমূলের সাংসদদের মধ্যে নেতৃত্বে নতুন চেহারা।

Advertisement
ads
Continue Reading
Advertisement