ফলতা ভোটে বড় কেলেঙ্কারি! ২৪২ জনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ কমিশনের
Connect with us

ভাইরাল খবর

ফলতা ভোটে বড় কেলেঙ্কারি! ২৪২ জনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ কমিশনের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ফলতা বিধানসভা কেন্দ্রে (Falta Assembly Constituency) ভোট সংক্রান্ত গুরুতর অনিয়মের অভিযোগে বড় প্রশাসনিক পদক্ষেপের ইঙ্গিত মিলেছে। নির্বাচন কমিশন (Election Commission of India) ইতিমধ্যেই ২৪২ জন ভোটকর্মী ও আধিকারিকের বিরুদ্ধে রিপোর্ট পেয়েছে। অভিযোগ খতিয়ে দেখে ২৮৫টি বুথে পুনর্নির্বাচনের (Re-poll) সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা হবে ২১ মে এবং গণনা (Counting) ২৪ মে।

২৯ এপ্রিল ভোটের দিন একাধিক বুথে ইভিএম (EVM) নিয়ে কারচুপির অভিযোগ ওঠে। বিশেষ করে ব্যালট ইউনিটে (Ballot Unit) টেপ লাগানো এবং ভোটারদের ভয় দেখানোর অভিযোগ সামনে আসে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড পোলিং অফিসার (Polling Officer), প্রিসাইডিং অফিসার (Presiding Officer), রিটার্নিং অফিসার (Returning Officer) এবং অবজারভারদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ রয়েছে।

কমিশনের প্রশ্ন— কেন অভিযোগ জানা সত্ত্বেও ভোট প্রক্রিয়া বন্ধ করা হয়নি? জানা গেছে, অভিযোগ ওঠার সময় ভোটদানের হার ছিল ৩৮%, যা ব্যবস্থা নিতে নিতে বেড়ে দাঁড়ায় ৬২%।

Advertisement
ads

ওয়েবকাস্টিং (Webcasting) ফুটেজ খতিয়ে দেখে অনিয়মের প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত কঠোর শাস্তির সুপারিশ করেছেন। অভিযোগ, বহু ক্ষেত্রে রিপোর্ট দাখিলে দেরি, অভিযোগ উপেক্ষা এবং রিপোলের প্রয়োজন অস্বীকার করা হয়েছে।

সূত্রের খবর, ফল ঘোষণার পরই অভিযুক্তদের বিরুদ্ধে সাসপেনশন (Suspension) বা চাকরি সংক্রান্ত বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

Continue Reading
Advertisement