সপ্তাহান্তে বড়সড় রেল ভোগান্তি! হাওড়া ডিভিশনে ৩০টি লোকাল ট্রেন বাতিল, দেখে নিন তালিকা
Connect with us

ভারতীয় রেল

সপ্তাহান্তে বড়সড় রেল ভোগান্তি! হাওড়া ডিভিশনে ৩০টি লোকাল ট্রেন বাতিল, দেখে নিন তালিকা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সপ্তাহের শেষে যখন সাধারণ মানুষ ঘোরাঘুরি বা বিয়ের কেনাকাটায় (Shopping) ব্যস্ত, তখনই বড়সড় রেল ভোগান্তির (Rail Disruption) খবর সামনে এল। পূর্ব রেলের (Eastern Railway) হাওড়া ডিভিশনে উন্নয়নমূলক কাজের জন্য এই সপ্তাহান্তে অর্থাৎ শনি ও রবিবার মোট ৩০টি লোকাল ট্রেন (Local Train) বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেল সূত্রে খবর, তারকেশ্বর ও দিয়ারা স্টেশনের মাঝে পাওয়ার ও ট্রাফিক ব্লক (Power and Traffic Block) নেওয়া হবে। ২১ ফেব্রুয়ারি শনিবার রাত ১১টা ২০ মিনিট থেকে ২২ ফেব্রুয়ারি রবিবার সকাল ৯টা ২০ মিনিট পর্যন্ত এই কাজ চলবে। ফলে শনিবার রাতে ৩৭৩৮৪ গোঘাট-হাওড়া এবং ৩৭৩৫১ হাওড়া-তারকেশ্বর লোকালসহ একাধিক ট্রেন বাতিল (Cancelled) থাকবে। রবিবার সকালেও একগুচ্ছ ডাউন ও আপ ট্রেন বাতিল করা হয়েছে, যার ফলে নিত্যযাত্রী ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষ সমস্যায় পড়তে পারেন।

এছাড়াও কাটোয়া ও ব্যান্ডেল লাইনেও কয়েকটি ট্রেন বাতিলের তালিকায় রয়েছে। শুধু তাই নয়, বাঁশবেড়িয়া ও ত্রিবেণী স্টেশনের মাঝে রোড ওভারব্রিজের (Road Overbridge) কাজের জন্য আজ বৃহস্পতিবার থেকে মে মাসের শুরু পর্যন্ত নির্দিষ্ট কিছু দিনে তিন ঘণ্টার ব্লক নেওয়া হবে। যাত্রীদের ভোগান্তি এড়াতে স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেম (Public Address System) বা ঘোষণার দিকে নজর রাখতে অনুরোধ করেছে রেল কর্তৃপক্ষ।

Advertisement
ads
Continue Reading
Advertisement