লন্ডনে শেষ নিঃশ্বাস লর্ড স্বরাজ পলের, শ্রদ্ধা জানালেন মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়
Connect with us

ভাইরাল খবর

লন্ডনে শেষ নিঃশ্বাস লর্ড স্বরাজ পলের, শ্রদ্ধা জানালেন মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ব্যবসায়ী, সমাজসেবক ও ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অফ লর্ডসের সদস্য—একাধিক পরিচয়ের অধিকারী ছিলেন লর্ড স্বরাজ পল (Swaraj Paul)। দীর্ঘ অসুস্থতার পর বৃহস্পতিবার লন্ডনের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। প্রয়াণকালীন বয়স হয়েছিল ৯৪ বছর। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

 

পাঞ্জাবের জলন্ধরে জন্মগ্রহণ করেন স্বরাজ পল। চিকিৎসার প্রয়োজনে ১৯৬৬ সালে তিনি পরিবারসহ ব্রিটেনে পাড়ি দেন। কন্যা অম্বিকার জীবন রক্ষা সম্ভব না হলেও, ব্রিটেনেই থেকে নতুন জীবনের পথচলা শুরু করেন। গড়ে তোলেন খ্যাতনামা ‘ক্যাপারো গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ’ (Caparo Group of Industries)। ব্যবসায়িক কৃতিত্বের পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও ছিলেন সক্রিয়। ব্রিটিশ হাউস অফ লর্ডসে বসে শিক্ষা, স্বাস্থ্য ও বাণিজ্যসহ নানা জনস্বার্থমূলক ইস্যুতে সরব হয়েছেন। এমনকি লন্ডনের চিড়িয়াখানা রক্ষার আন্দোলনেও তিনি সোচ্চার ছিলেন।

Advertisement
ads

শিল্পপতি হিসেবে শুধু লন্ডন নয়, ভারতেও স্বরাজ পলের যথেষ্ট প্রভাব ছিল। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী (Indira Gandhi) থেকে শুরু করে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যন্ত—সব রাজনৈতিক নেতার সঙ্গেই ছিল তাঁর সুসম্পর্ক। বাংলাতেও বিনিয়োগের পরিকল্পনা করেছিলেন তিনি।

দেশ থেকে হাজার মাইল দূরে থাকলেও ভারতের প্রতি টান কখনও ফুরোয়নি স্বরাজ পলের। সাম্প্রতিক সময়ে শারীরিক অসুস্থতার কারণে তিনি চিকিৎসাধীন ছিলেন। অবশেষে বৃহস্পতিবার তাঁর জীবনাবসান ঘটে। প্রয়াণে শোকস্তব্ধ দেশ-বিদেশের শিল্পমহল। প্রধানমন্ত্রী মোদি টুইট করে তাঁকে ‘অমূল্য অবদান রাখা ব্যক্তিত্ব’ বলে উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “ভারত এক সত্যিকারের বন্ধু ও গর্বিত প্রবাসীকে হারাল।”

Advertisement
ads
Continue Reading
Advertisement