করোনাকে রুখতে ফের দেশ জুড়ে লক ডাউন জার্মানিতে
Connect with us

বিশ্বের খবর

করোনাকে রুখতে ফের দেশ জুড়ে লক ডাউন জার্মানিতে

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৪ ডিসেম্বর :   অতিমারি করোনার ব্যাপক সংক্রমণ রুখতে “বড়দিন” এর প্রাক মুহূর্তে কঠোর ভাবে দেশ জুড়ে লকডাউন ঘোষণা করল জার্মানী সরকার। ১৬ ই ডিসেম্বর অর্থাৎ বুধবার থেকে সেখানে বন্ধ থাকবে শপিং মল, দোকানপাট, স্কুল কলেজ সবকিছু। জার্মান চ্যান্সেলর আঞ্জেলা ম্যার্কেল সংশ্লিষ্ট সব মহলের সাথে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে দিয়েছেন।

প্রসঙ্গত,শীত পড়ার সাথে সাথেই জার্মানি জুড়ে করোনার প্রাদুর্ভাব আবারও বাড়ছে। সে জন্য অক্টোবর মাসের শেষে দেশব্যাপী আংশিক লকডাউন ঘোষণা করা হয়। সংক্রমণ বাড়তে থাকায় বড়দিন উৎসবের সময়ে তা কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায় তা নিয়ে তৎপর হয়েছে সরকার।জানা গিয়েছে, জার্মানিতে শনিবার মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২৮ হাজার ৪৩৮ জন। করোনায় আক্রান্ত হয়ে ৪৯৬ জন মারা যান। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। কোনও কোনও এলাকায় হাসপাতালের আইসিইউগুলো প্রায় ভর্তি হয়ে আছে।সংবাদিক সম্মেলনে ম্যার্কেল বলেন, করোনার সংক্রমণ ঠেকাতে আমাদের কড়া পদক্ষেপ নিতেই হবে।

লকডাউন পরিস্থিতিতে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে তাদের কর্মীদের বাড়ি থেকে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও ওপেন এয়ার বা খোলা জায়গায় মদ্যপান করতে নিষেধ করা হয়েছে । স্বাস্থ্যবিধি মেনে শর্ত সাপেক্ষে গির্জা চালু রাখার অনুমতি রয়েছে। তবে দলগতভাবে ধর্মীয় সঙ্গীত গাওয়ার ব্যাপারেও বিধি নিষেধ জারি করা হয়েছে। তবে দেশের অঙ্গরাজ্যগুলো চাইলে বড়দিন উদযাপনের জন্য ২৪ থেকে ২৬ তারিখ পর্যন্ত লকডাউন বিধি কিছুটা শিথিল করতে পারে। তবে নতুন বছর উদযাপনে আতশবাজি ব্যবহার করা যাবে না।

Continue Reading
Advertisement ads