নিরাপত্তা বিল নিয়ে ব্যাপক উত্তেজনা ফ্রান্সে।উত্তাল প্যারিস
Connect with us

বিশ্বের খবর

নিরাপত্তা বিল নিয়ে ব্যাপক উত্তেজনা ফ্রান্সে।উত্তাল প্যারিস

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৩ ডিসেম্বর : নতুন নিরাপত্তা বিলের প্রনয়নের কারনে ফ্রান্সে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছেন সেই দেশের সাধারন মানুষ। দেশের বেশ কয়েকটি শহরের পাশাপাশি প্রচুর মানুষ বিক্ষোভ করছে প্যারিসের রাস্তায় নেমে।

সেখান থেকেই প্রায় ২০০ জনকে আটক করেছে ফরাসী পুলিশ। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে , পুলিশকে অধিক ক্ষমতা ও সুরক্ষা দিতে প্রনয়ণ করা এই বিলটি বাতিলের দাবিতে রাজধানী প্যারিসে বিক্ষোভে নেমেছে হাজার হাজার মানুষ। এমতাবস্থায় পুলিশ বিক্ষোভ কর্মসূচির মধ্যে ঢুকে পড়লে উত্তেজনা দাবালনের মত ছড়িয়ে পড়ে।

পরে অবশ্য প্রায় ২০০ জনকে আটকের কথা জানিয়েছেন ফরাসী স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডার্মানিন। আগের বিক্ষোভগুলোতে দোকানপাট ও গাড়ি ভাংচুর এবং পুলিশের ওপর হামলাকারীদের ধরতে বিক্ষোভের ভেতর পুলিশ ঢোকে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।ইমানুয়েল ম্যাক্রোঁর সরকারের নতুন প্রস্তাবিত বিল অনুযায়ী, পুলিশের জন্য ক্ষতিকর হয় এমন ছবি ও ভিডিও করা যাবে না। এরই মধ্যে সংসদের নিম্নকক্ষে পাস হওয়া বিলটি গণমাধ্যমের স্বাধীনতা সংকোচন ও পুলিশের নিষ্ঠুরতা বাড়াবে বলে উল্লেখ করে বিক্ষোভ করে আসছে হাজার হাজার মানুষ। 

Continue Reading
Advertisement