দেশের ইতিহাসে নজির, আগেভাগেই ইস্তফা জগদীপ ধনকড়ের, উপ-রাষ্ট্রপতি নির্বাচন সেপ্টেম্বরে
Connect with us

দেশের খবর

দেশের ইতিহাসে নজির, আগেভাগেই ইস্তফা জগদীপ ধনকড়ের, উপ-রাষ্ট্রপতি নির্বাচন সেপ্টেম্বরে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দেশজুড়ে চাঞ্চল্য তৈরি করেছে এক অভাবনীয় সিদ্ধান্ত। মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন দেশের উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়। সোমবার সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনেই তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে নিজের ইস্তফাপত্র জমা দেন। আনুষ্ঠানিকভাবে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন “স্বাস্থ্যজনিত সমস্যা”, কিন্তু রাজনৈতিক অন্দরে শুরু হয়ে গিয়েছে তীব্র জল্পনা।

২০২২ সালের আগস্টে উপ-রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন ধনকড়। নিয়ম অনুযায়ী ২০২৭ সালের অগস্ট পর্যন্ত তাঁর মেয়াদ থাকার কথা ছিল। কিন্তু মেয়াদপূর্তির তিন বছর আগেই সরে দাঁড়িয়ে দেশের ইতিহাসে তিনি হলেন তৃতীয় ব্যক্তি, যিনি মাঝপথে উপ-রাষ্ট্রপতির পদ ছাড়লেন। এর আগে ভি.ভি. গিরি (V.V. Giri) এবং আর. ভেঙ্কটরমন (R. Venkataraman) রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এই পদ থেকে ইস্তফা দিয়েছিলেন।

আরও পড়ুনঃ আগস্টের শুরুতেই বড় আর্থিক পরিবর্তন, ইউপিআই, SBI ক্রেডিট কার্ড, RBI ট্রেডিং আওয়ারে আসছে নতুন নিয়ম

ধনকড়ের পদত্যাগের ফলে আপাতত রাজ্যসভার চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছেন ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং (Harivansh Narayan Singh)। আর সংবিধানের ৬৮(২) ধারার অধীনে দ্রুত নতুন উপ-রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করল নির্বাচন কমিশন। কমিশনের ঘোষণা অনুযায়ী, ৯ সেপ্টেম্বর, ২০২৫-এই হবে নির্বাচন।

Advertisement
ads

নিয়ম অনুযায়ী, নির্বাচনে ভোট দেবেন সংসদের দুই কক্ষের মোট ৭৮৮ জন সদস্য। ভোট হবে গোপন ব্যালটে, এবং single transferable vote পদ্ধতিতে। প্রতিটি ভোটের মূল্য সমান, রাষ্ট্রপতি নির্বাচনের মতো আলাদা ভ্যালু নেই। মনোনয়ন জমা দেওয়ার জন্য প্রার্থীর বয়স কমপক্ষে ৩৫ বছর হতে হবে এবং রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্য হতে হবে। প্রয়োজন হবে ২০ জন প্রস্তাবক ও ২০ জন সমর্থকের স্বাক্ষর, সঙ্গে জমা দিতে হবে ১৫ হাজার টাকার জামানত

রাজনৈতিক মহলে এখন জোর আলোচনা, কে হতে পারেন দেশের আগামী উপ-রাষ্ট্রপতি? শাসক বিজেপি শিবির যেমন প্রার্থীর নাম নিয়ে পরামর্শে ব্যস্ত, তেমনি বিরোধী জোটও প্রার্থী নিয়ে তৎপর। নির্বাচনের দিনই ফলাফলও ঘোষণা হয়ে যাবে। তাই ৯ সেপ্টেম্বরই স্পষ্ট হবে ধনকড়ের উত্তরসূরি কে হতে চলেছেন

Continue Reading
Advertisement