Connect with us

খেলার খবর

বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক হরমনকে বিশেষ সম্মানে ডি.লিট দেবে যাদবপুর বিশ্ববিদ্যালয়

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) আগামী ২৪ ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) আসন্ন সমাবর্তন (Convocation) অনুষ্ঠানে ডি.লিট (D.Litt) উপাধিতে সম্মানিত হবেন। বিশ্ববিদ্যালয়ের দেওয়া প্রস্তাবে ইতিমধ্যেই রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস (CV Anand Bose) অনুমোদন দিয়েছেন, জানা গেছে রাজভবন সূত্রে।

হরমনপ্রীত কৌর দক্ষিণ আফ্রিকার নাদিন ডি ক্লার্কের (Nadine De Klerk) ক্যাচ গ্রহণ করে দলের বিশ্বজয়ী কীর্তি গড়েছিলেন। ভারতের মহিলা দল প্রথমবারের মতো বিশ্বকাপ জয় (World Cup Victory) অর্জন করে এবং হরমনপ্রীত কৌর অধিনায়কত্বে এই ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয়।

৩ নভেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব নেন চিরঞ্জীব ভট্টাচার্য। ৭ নভেম্বর সমাবর্তন অনুষ্ঠান নিয়ে একটি বৈঠক ডাকা হয় বিশ্ববিদ্যালয়ের তরফে। সেখানে হরমনকে ডি.লিট দেওয়ার প্রস্তাব উঠলেও প্রথমে তা আমল দেওয়া হয়নি। কারণ হাতে কম সময় ছিল।  তবে সম্প্রতি রাজভবনের সঙ্গে আলোচনার পর অনুমোদন নিশ্চিত হয়।

Advertisement
ads

এছাড়া সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় (Abhijit Banerjee) এবং ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) চেয়ারম্যান সমীর ভি কামাল (Sameer V Kamal) বা ন্যাশনাল রিসার্চের CEO শিবকুমার কল্যাণারমন (Shivkumar Kalyanarmon)-কে আমন্ত্রণ জানানোর প্রস্তাবও অনুমোদিত হয়েছে।

হরমনপ্রীত কৌরের ক্রিকেট ক্যারিয়ারে বিশ্বকাপে আট ইনিংসে গড়ে ৩২.৫০ রান, সর্বোচ্চ ৮৯ রান এবং দুইটি অর্ধশতক রয়েছে। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৮ বলে ৮৯ রান করে ভারতকে জয় এনে দেন। 

Continue Reading
Advertisement