দিল্লির পথেই ইসলামাবাদ, ২৪ ঘণ্টার মধ্যে ভারতীয় কূটনীতিককে বহিষ্কার পাকিস্তানের
Connect with us

হামলা

দিল্লির পথেই ইসলামাবাদ, ২৪ ঘণ্টার মধ্যে ভারতীয় কূটনীতিককে বহিষ্কার পাকিস্তানের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তাকে বহিষ্কারের প্রতিক্রিয়ায় এবার পাল্টা পদক্ষেপ পাকিস্তানের। ভারতের সিদ্ধান্তে ক্ষুব্ধ ইসলামাবাদ এবার ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তাকে ‘পার্সোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত ব্যক্তি) বলে ঘোষণা করল। শুধু তাই নয়, ওই ভারতীয় কূটনীতিককে ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তান ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে শাহবাজ শরিফ (Shehbaz Sharif) সরকারের তরফে।

বুধবার এক সরকারি বিবৃতিতে পাকিস্তানের বিদেশ মন্ত্রক (Foreign Ministry of Pakistan) জানায়, ওই ভারতীয় আধিকারিক পাকিস্তানে তাঁর কূটনৈতিক মর্যাদার পরিপন্থী কার্যকলাপে যুক্ত ছিলেন। যদিও কী ধরনের কার্যকলাপের অভিযোগ উঠেছে, তা বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি।

আরও পড়ুনঃ ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ, দিল্লি থেকে বহিষ্কৃত পাক হাইকমিশন কর্মকর্তা

পাক বিদেশ মন্ত্রকের আরও জানানো হয়েছে, ইসলামাবাদে নিযুক্ত ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্স (Charge d’Affaires)-কে তলব করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে ‘ডিমার্শ’ (Demarche) পেশ করা হয়েছে।

Advertisement
ads

বিশ্লেষকদের মতে, এটি একপ্রকার ‘প্রতিশোধমূলক কূটনৈতিক পদক্ষেপ’ (Tit-for-Tat Diplomacy)। দিল্লি থেকে পাকিস্তানি কূটনীতিককে বহিষ্কারের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, মঙ্গলবার নয়াদিল্লিতে পাক হাইকমিশনের এক কর্মীকে অবাঞ্ছিত ঘোষণা করে ভারত সরকার। অভিযোগ, তিনি গুপ্তচরবৃত্তির মতো কার্যকলাপে যুক্ত ছিলেন। ওই সিদ্ধান্তের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই পাকিস্তান এই কড়া পাল্টা জবাব দিল।

Continue Reading
Advertisement