‘অমানবিক আচরণ’— আমেরিকার বিমানবন্দরে হেনস্থার অভিযোগ ভারতীয় মহিলা উদ্যোগপতির
Connect with us

ভাইরাল খবর

‘অমানবিক আচরণ’— আমেরিকার বিমানবন্দরে হেনস্থার অভিযোগ ভারতীয় মহিলা উদ্যোগপতির

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ একজন ভারতীয় মহিলা উদ্যোগপতির অভিযোগ ঘিরে উত্তাল নেটদুনিয়া। তাঁর দাবি, আলাস্কার অ্যাঙ্করেজ বিমানবন্দরে মার্কিন নিরাপত্তারক্ষীরা তাঁকে প্রায় আট ঘণ্টা আটকে রেখেছিলেন, শুধুমাত্র একটি পাওয়ার ব্যাঙ্ক-এর কারণে সন্দেহ তৈরি হওয়ায়। পুরো ঘটনাটি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ (পূর্বতন টুইটার) শেয়ার করেছেন তিনি।

ওই উদ্যোগপতির নাম শ্রুতি চতুর্বেদী। তিনি জানিয়েছেন, বিমানবন্দরে তাঁর সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে। শীতের ঠান্ডায় তাঁকে মোটা জামা খুলিয়ে রাখা হয় এক ঠান্ডা ঘরে। অভিযোগ, এতক্ষণ আটকে রাখার পরেও তাঁকে প্রাথমিক সুবিধাগুলো দেওয়া হয়নি— এমনকী, তিনি শৌচাগার ব্যবহারের সুযোগও পাননি।

আরও পড়ুনঃ রাস্তার মাঝে টেনে এনে অন্তঃসত্ত্বা স্ত্রীকে ইট দিয়ে মার, ভাইরাল হায়দরাবাদের ভিডিও

সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ, শ্রুতির কথায়, এক পুরুষ নিরাপত্তারক্ষী তাঁর তল্লাশি করেন, যদিও সেটি ক্যামেরার মাধ্যমে হয়েছিল বলে জানান তিনি। তাঁর আরও অভিযোগ, এই সময় তাঁকে কারোর সঙ্গে যোগাযোগের অনুমতি দেওয়া হয়নি, এমনকি ফোন করতেও দেওয়া হয়নি। তাঁর ফোন ও পার্সও নিয়ে রাখা হয়।

Advertisement
ads

এই ঘটনার ফলে তিনি শেষমেশ নির্ধারিত উড়ান ধরতে ব্যর্থ হন, যা নিয়ে তাঁর তীব্র ক্ষোভ। নিজের X হ্যান্ডলের মাধ্যমে তিনি গোটা ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে ভারতের বিদেশ মন্ত্রক ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ট্যাগ করে বিষয়টি নজরে আনার অনুরোধ জানিয়েছেন।

শ্রুতির প্রোফাইল অনুযায়ী, তিনি ভ্রমণপ্রিয় এবং সম্প্রতি আলাস্কার বিভিন্ন পর্যটনস্থলে ঘুরে বেড়াচ্ছিলেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর শেয়ার করা ছবি এবং অভিজ্ঞতা সেই কথাই বলে। এই ঘটনায় আমেরিকার নিরাপত্তা প্রোটোকল নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনি নারী যাত্রীদের প্রতি আচরণ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

Advertisement
ads