ফেসবুক থেকে ইনস্টাগ্রাম—একসাথে ২৬ প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা জারি!
Connect with us

ভাইরাল খবর

ফেসবুক থেকে ইনস্টাগ্রাম—একসাথে ২৬ প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা জারি!

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ একযোগে নিষিদ্ধ হল একাধিক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ফেসবুক (Facebook), ইউটিউব (YouTube), ইনস্টাগ্রাম (Instagram), এক্স (X), হোয়াটসঅ্যাপ (WhatsApp), লিঙ্কডইন (LinkedIn), রেডিট (Reddit), স্ন্যাপচ্যাট (Snapchat) সহ মোট ২৬টি আন্তর্জাতিক প্ল্যাটফর্মকে দেশজুড়ে নিষিদ্ধ ঘোষণা করেছে কে.পি. শর্মা ওলি (K.P. Sharma Oli) নেতৃত্বাধীন নেপাল সরকার।

এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে ৪ সেপ্টেম্বর রাত ১২টা থেকে। সরকার জানিয়েছে, নেপালের “Social Media Directive 2080” অনুযায়ী, প্রত্যেক সোশ্যাল মিডিয়া সংস্থাকে দেশে রেজিস্ট্রেশন করতে হবে এবং স্থানীয় একজন দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি নিয়োগ করতে হবে।

তথ্য ও প্রযুক্তি মন্ত্রক ২৮ আগস্ট সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছিল, যার মেয়াদ শেষ হয় ৩ সেপ্টেম্বর। কিন্তু অধিকাংশ সংস্থাই সে নির্দেশিকা মানেনি। ফলে দেশের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সরকার এই কঠোর পদক্ষেপ নেয়।

Advertisement
ads

তবে TikTok, Viber, Nimbuzz, PoPo Live-এর মতো কিছু প্ল্যাটফর্ম নিয়ম মেনে রেজিস্ট্রেশন করায় তারা নিষেধাজ্ঞার বাইরে রয়েছে। Telegram ও Global Diary অ্যাপের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

নেপাল সরকার জানিয়েছে, অনলাইন ঘৃণা, ভুয়ো খবর এবং সাইবার অপরাধ দমন করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য। তবে এই সিদ্ধান্তে ক্ষতির মুখে পড়েছে বহু প্রবাসী নেপালি এবং দেশীয় কনটেন্ট ক্রিয়েটররা।

এফএনজে (FNJ) অর্থাৎ Federation of Nepali Journalists, এই পদক্ষেপকে মতপ্রকাশের স্বাধীনতা ও তথ্যের অধিকারের পরিপন্থী বলেও মন্তব্য করেছে।

সোশ্যাল মিডিয়ার রেজিস্ট্রেশন না করেই কার্যক্রম চালানোর বিরুদ্ধে এটি নেপালের প্রথম বড়সড় আইনি পদক্ষেপ।

Advertisement
ads
Continue Reading
Advertisement