জাপানে নবনিযুক্ত প্রধানমন্ত্রী হলেন ইওশিহিদে সুগা
Connect with us

বিশ্বের খবর

জাপানে নবনিযুক্ত প্রধানমন্ত্রী হলেন ইওশিহিদে সুগা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক :  সমস্ত জল্পনার অবসান শেষে জাপানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন দেশের মুখ্য মন্ত্রিসভার সচিব ইওশিহিদে সুগা (yoshihide suga)। সোমবার জাপানের শাসক দল এলডিপি (LDP) বা লিবারেল ডেমোক্র্যাটিক (Liberal Democrats)) পার্টি কে নেতৃত্ব দেওয়ার নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ইওশিহিদে সুগা ছাড়াও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবা ও প্রাক্তন বিদেশমন্ত্রী ফুমিও কিশিদা ছিলেন তিনজনের মধ্যে ইওশিহিদে সুগা পেয়েছেন ৩৭৭টি ভোট, ইশিবা পেয়েছেন ৬৮টি এবং কিশিদা পেয়েছেন ৮৯টি ভোট। আগামী বুধবার পার্লামেন্টের নির্বাচনের পরই সুগাকে জাপান সরকারের নেতা হিসেবে ঘোষণা করা হবে।

দীর্ঘ সময় ধরে জাপানের প্রধানমন্ত্রীর পদে থাকা শিনজো অ্যাবে শারীরিক অসুস্থতার কারণে সম্প্রতি পদত্যাগ করেন।জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের (Shinzo Aber)দীর্ঘ দিনের ঘনিষ্ঠ বন্ধু বলে পরিচিত নবনিযুক্ত প্রধানমন্ত্রী ইওশিহিদে সুগা তাঁর পূর্বসূরীর দেখানো পথ অনুসরণ করেই দেশ পরিচালনা করবেন বলে জানিয়েছেন।