মালদা
গণধর্ষণের শিকার আদিবাসী তরুনী, ঘটনায় গ্রেপ্তার এক
মালদা , ৯ জুন: এক আদিবাসী তরুণীকে গণধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদার হবিবপুর থানার অন্তর্গত মঙ্গলপুরা অঞ্চলে। ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বাকিদের খোঁজেও শুরু হয়েছে তল্লাশি। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বিয়ে বাড়ি থেকে ফিরছিল দুই বোন । সেসময় কিছু বাইক আরোহী তাদের জোর করে তুলে নিয়ে যায়। এদের মধ্যে বড় বোনকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। হেনস্থা করা হয় ছোট বোনকেও। তাদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসতেই অভিযুক্তরা পালিয়ে যায়। এদের মধ্যে একজনের পিছু ধাওয়া করে মারধোর করে হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেয় উত্তেজিত জনতা। অন্যদিকে মেয়ের ধর্ষণের খবর শুনে মৃত্যু হয়েছে মায়ের। নির্যাতিতা তরুণীর দাবি, অভিযুক্তের সংখ্যা ছিল ৪ জন। অভিযুক্তদের কড়া শাস্তির দাবী করেন নির্যাতিতা। পুলিশসুত্রে জানা গিয়েছে, এই ঘটনায় পাঁচজনের নাম উঠে আসছে। ৪ জনকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। নির্যাতিতা তরুণীর বয়ানও নেওয়া হয়েছে। পরিদর্শন করা হয়েছে ঘটনাস্থলও। অন্যদিকে এবিষয়ে পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, এই ঘটনায় বড় বোনকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। হেনস্থা করা হয় ছোট বোনকেও। ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
