দেশের খবর
ট্রাম্পের দীপাবলি শুভেচ্ছা ও ফোনালাপ, প্রতিক্রিয়ায় মোদি বললেন, ‘বিশ্বকে আলোকিত করুক আমাদের গণতন্ত্র’
ডিজিটাল ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে দীপাবলি (Diwali) উপলক্ষে শুভেচ্ছা পাওয়ার পর বুধবার তাঁকে ধন্যবাদ জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে (X Handle) দেওয়া বার্তায় মোদি লেখেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের ফোন ও দীপাবলির শুভেচ্ছার জন্য তাঁকে ধন্যবাদ জানাই। এই মহান আলোর উৎসবে আমাদের দুই মহান গণতন্ত্র (democracies) বিশ্বকে আশার আলোয় আলোকিত করুক। এবং সব ধরনের সন্ত্রাসবাদের (terrorism) বিরুদ্ধে একজোট হয়ে থাকুক।”
Thank you, President Trump, for your phone call and warm Diwali greetings. On this festival of lights, may our two great democracies continue to illuminate the world with hope and stand united against terrorism in all its forms.@realDonaldTrump @POTUS
— Narendra Modi (@narendramodi) October 22, 2025
সূত্র অনুযায়ী, মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেন ডোনাল্ড ট্রাম্প। সেই ফোনালাপে শুধুমাত্র দীপাবলির শুভেচ্ছা বিনিময় নয়, একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। ট্রাম্প পরে সোশ্যাল মিডিয়ায় (social media) লেখেন, “প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ফোনে কথা হয়েছে। বাণিজ্য (trade) সহ একাধিক বিষয়ে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিশেষ করে ব্যবসার (business) বিষয়ে তিনি অত্যন্ত আগ্রহী।”
ট্রাম্প আরও জানান, এই আলোচনায় আঞ্চলিক শান্তি (regional peace) ও নিরাপত্তার বিষয়ও উঠে এসেছে। এমনকি রাশিয়া থেকে তেল আমদানি (oil import from Russia) নিয়েও মতবিনিময় হয়েছে। ট্রাম্প দাবি করেন, ভবিষ্যতে ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল আর কিনবে না।
তবে ফোনালাপের বিষয়বস্তু নিয়ে মোদি বাণিজ্য কিংবা রুশ তেল নিয়ে কোনও মন্তব্য করেননি। এই বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও (Ministry of External Affairs) কোনও প্রতিক্রিয়া দেয়নি।
প্রসঙ্গত, হোয়াইট হাউসে (White House) প্রদীপ জ্বেলে দীপাবলি উদযাপন করেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখান থেকেই তিনি শুভেচ্ছা বার্তা দেন বিশ্বব্যাপী ভারতীয় সম্প্রদায়কে।


