হুতিদের ক্ষেপণাস্ত্র সৌদিতে পড়ে ইঙ্গিত দিল— যুদ্ধ সবে শুরু
Connect with us

ভাইরাল খবর

হুতিদের ক্ষেপণাস্ত্র সৌদিতে পড়ে ইঙ্গিত দিল— যুদ্ধ সবে শুরু

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ইজরায়েলের দিকে ছোড়া হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শেষমেশ গিয়ে পড়েছে সৌদি আরবে। বৃহস্পতিবার ইয়েমেন অনলাইন এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করেছে। ঘটনার সূত্রপাত বুধবার রাতে, যখন স্থানীয় সময় আনুমানিক ৯টার দিকে হুতি বিদ্রোহীরা ইসরায়েলের উদ্দেশে একটি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে বলে দাবি করা হয়।

তবে সেটি মাঝপথেই লক্ষ্যচ্যুত হয়ে সৌদি আরবের অভ্যন্তরে গিয়ে পড়েছে বলে জানা গেছে। কোথায় ঠিক এই ক্ষেপণাস্ত্রটি আছড়ে পড়েছে, তা এখনও প্রকাশ্যে আসেনি। সৌদি সরকারও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী অবশ্য এই ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পেরেছিল। তবে কোনও আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি না হওয়ায় সতর্কতা সংকেত বা সাইরেন বাজানো হয়নি। প্রতিরক্ষা কর্তৃপক্ষের ব্যাখ্যায়, ওই মিসাইল ইসরায়েলের জন্য তাৎক্ষণিক কোনো ঝুঁকি তৈরি করেনি।

আরও পড়ুনঃগাজা-গর্জনে বাংলাদেশ: প্রতিবাদে হিংসা, দোষীদের খোঁজে তৎপর প্রশাসন

অন্যদিকে, হুতিদের তরফ থেকে ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারে কোনও প্রতিক্রিয়া না এলেও, একইদিনে একটি ড্রোন হামলার কথা তারা জানিয়েছে। হুতি সমর্থিত সামরিক বাহিনী দাবি করেছে, ইজরায়েলের অভ্যন্তরে একটি লক্ষ্যবস্তুতে তারা ড্রোন হামলা চালিয়েছে।

Advertisement
ads

ইজরায়েল-গাজা যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনার আবহে এই ধরনের মিসাইল ছোড়া ও তার লক্ষ্যচ্যুতি নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। বিশেষ করে সৌদি আরবের মাটিতে ক্ষেপণাস্ত্র পড়া, যার পেছনে সরাসরি হুতিদের মতো ইরানপন্থী গোষ্ঠী রয়েছে, তা অঞ্চলীয় নিরাপত্তা জটিলতাকেই সামনে নিয়ে আসছে। তবে সৌদি নেতৃত্ব এখন পর্যন্ত এই ঘটনাকে ‘দুর্ঘটনা’ হিসেবে দেখছে, না কি এর পেছনে অন্য কোনও রাজনৈতিক বার্তা রয়েছে—সেটি এখনই স্পষ্ট নয়।