এবার থেকে রামায়ণ, মহাভারতের কথা জানবে সৌদি আরবের পড়ুয়ারা
Connect with us

বিশ্বের খবর

এবার থেকে রামায়ণ, মহাভারতের কথা জানবে সৌদি আরবের পড়ুয়ারা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ২৪ এপ্রিল : সৌদি পাঠক্রমের অন্তর্ভুক্ত হল ভারতীয় মহাকাব্য রামায়ণ এবং মহাভারত।উল্লেখ্য সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমানের উদ্যোগে এই অন্তর্ভুক্তিকরণ।

ভিশন ২০৩০’ প্রকল্পের আওতায় নেওয়া হয়েছে এই উদ্যোগ।সৌদির যুবরাজের এই নতুন উদ্যোগের মাধ্যমে একাধিক সংস্কার করা হয়েছে সৌদির শিক্ষা ব্যবস্থায়। বিভিন্ন দেশের ধর্ম, সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে পড়ুয়াদের পরিচয় ঘটাতেই এই উদ্যোগ। যোগ, আয়ুর্বেদ-সহ ভারতের সাংস্কৃতিক জগতের বিভিন্ন দিকের সঙ্গে সৌদি আরবের পড়ুয়াদের পরিচয় করাতে চায়।ভারতের ঐতিহ্য এবং সংস্কৃতিকে চেনানোর জন্যই রিয়াধের এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। শিক্ষাক্ষেত্রে সৌদির এই সংস্কারের বিষয়টি তুলে ধরেছেন নৌফ আলমারওয়াই নামে এক যোগব্যায়াম শিক্ষক। তবে হিন্দুধর্মের বিভিন্ন দিক,বৌদ্ধধর্মও ঠাঁই পেয়েছে সেদেশের শিক্ষাব্যবস্থায়।পাশাপাশি ভিশন ২০৩০’ প্রকল্পের আওতায় বাধ্যতামূলক হয়েছে ইংরেজি ভাষা শিক্ষাও।