অভিমান ভুলে ফিরছে দেশু! দশ বছর পর দেব-শুভশ্রী একসঙ্গে, কবে মুক্তি পেতে চলেছে নতুন ছবি?
Connect with us

বিনোদন

অভিমান ভুলে ফিরছে দেশু! দশ বছর পর দেব-শুভশ্রী একসঙ্গে, কবে মুক্তি পেতে চলেছে নতুন ছবি?

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ উড়ো খবর ছিল বহুদিন ধরেই, কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তবের রূপ নেবে—এমনটা কল্পনাও করেননি অনেকে। সব সংশয় কাটিয়ে প্রায় এক দশক পর আবারও বড় পর্দায় ফিরছে দেব-শুভশ্রী (Dev–Subhashree) জুটি। ভক্তদের আবেগে ভাসিয়ে ‘ধূমকেতু’র পর ফের একসঙ্গে কাজ করতে চলেছেন তাঁরা। আগামী পুজোতেই (Durga Puja release) মুক্তি পেতে চলেছে এই নতুন প্রেমের ছবি (romantic film)। প্রযোজনায় থাকছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস (Dev Entertainment Ventures)।

দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি (misunderstanding), অভিমান ও দূরত্ব পেরিয়ে এই কামব্যাক নিঃসন্দেহে বাংলা ছবির (Bengali cinema) জন্য ঐতিহাসিক। ‘ধূমকেতু’ প্রচারের সময় সাময়িকভাবে কাছাকাছি এলেও পরে আবার কথা বন্ধ হয়ে যায়। তবু পেশাদারিত্ব (professionalism) আর দর্শকের ভালোবাসাই শেষ পর্যন্ত জয়ী হল।

সম্প্রতি পরিচালক-অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের ছেলের অন্নপ্রাশনে (family function) দেব ও শুভশ্রীর দেখা হয়। সেখানেই পুরনো ইনোসেন্স (innocence) বিতর্ক নিয়ে হালকা ঠাট্টা-মশকরা। আর তারপরই চমক—দেবের ঘোষণায় ‘দেশু’ ফিরছে! ছবিটির নাম এখনও চূড়ান্ত নয়, তবে এটি দেবের ব্যবসাসফল ছবি ‘খাদান’-এর (Khadaan) সিক্যুয়েল হতে পারে বলে গুঞ্জন।

Advertisement
ads

২০২৬-এর পুজোয় ইতিমধ্যেই একাধিক বড় ছবি মুক্তির তালিকায় থাকায় নতুন এই ছবির ঘোষণা অন্য প্রযোজকদের চিন্তা বাড়াচ্ছে। তবে দর্শকদের কাছে দেব-শুভশ্রী জুটির উন্মাদনা (craze) এখনও অটুট—তা প্রমাণিত।

দেড় দশকে ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘চ্যালেঞ্জ’, ‘খোকাবাবু’, ‘খোকা ৪২০’-এর মতো সুপারহিট উপহার দেওয়া এই জুটির প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত ভক্তরা। অপেক্ষার অবসান হতে চলেছে বলেই ইঙ্গিত।

Continue Reading
Advertisement