রাজ্যের খবর
মুখ্যমন্ত্রী সফরে নিরাপত্তারত মহিলা কনস্টেবলকে হেনস্তা, গ্রেপ্তার অসম রাইফেলস কর্মী
ডিজিটাল ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ (Murshidabad) সফরের সময় নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য পুলিশের এক মহিলা কনস্টেবলের (Lady Constable) উপর হামলা ও হেনস্তার (Harassment) অভিযোগে অসম রাইফেলসের (Assam Rifles) এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম সুজিত কুমার বর্মন, তিনি অসমের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, মুখ্যমন্ত্রীর সফরকালে কৃষ্ণনগর কোতোয়ালি থানা (Kotwali Police Station)-র বেশ কয়েকজন মহিলা পুলিশকর্মী নিরাপত্তার দায়িত্বে ছিলেন। অভিযোগ, সেই সময় সুজিত বর্মন মহিলা কনস্টেবলদের সঙ্গে অভব্য আচরণ করেন এবং প্রতিবাদ করতেই তাঁদের হেনস্তা ও হামলা করেন। ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং পরে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়।
তদন্ত শুরু হলে পুলিশ জানতে পারে, সুজিত একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে অংশ নিতে কোতোয়ালি থানা এলাকার কালিহাটে (Kalihat) এসেছেন। খবর পেয়েই পুলিশ সেখানে হানা দিয়ে তাঁকে গ্রেপ্তার করে। কর্তৃপক্ষের দাবি, গ্রেপ্তারকালে তিনি মদ্যপ (Intoxicated) অবস্থায় ছিলেন এবং থানা চত্বরে নিয়ে আসার পরও কর্তব্যরত আধিকারিকদের মারতে যান।
পুলিশ ইতিমধ্যেই একাধিক ধারায় মামলা রুজু করেছে এবং গোটা ঘটনার তদন্দ চলছে।


