ভাইরাল খবর
২৩ জেলায় ২৩ আমলার বিশেষ দায়িত্ব—নবান্নের বড় প্রশাসনিক সিদ্ধান্ত
ডিজিটাল ডেস্কঃ নবান্ন (Nabanna) রাজ্যের প্রশাসনে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতা সহ ২৩ জেলায় ২৩ জন আমলাকে (IAS Officers) বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্য সরকারের একাধিক সামাজিক প্রকল্প (Social Schemes)—যেমন বাংলা আবাস যোজন (Bangla Awas Yojana), পথশ্রী (Pathshree), রূপশ্রী (Rupashree) এবং আমাদের পাড়া আমাদের সমাধান (Our Neighbourhood Our Solution)—এর কার্যকারিতা ও অগ্রগতি খতিয়ে দেখতেই এই তদারকি দল গঠন করা হয়েছে।
এসআইআর (SIR) পরিস্থিতির আবহে মুখ্যসচিবের সঙ্গে জেলাশাসকদের বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, কোনও চাপের কারণে উন্নয়ন থেমে থাকা চলবে না। এরপরই তিনি ৯৫টি চলমান প্রকল্পের কথা উল্লেখ করে প্রতিটি কাজ সঠিক পথে হচ্ছে কি না, সে বিষয়ে বাড়তি নজরদারির নির্দেশ দেন।
নবান্নের নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, জেলার ভিত্তিতে দায়িত্ব ভাগ করে সিনিয়র আমলারা মাঠপর্যায়ে কাজের পরিদর্শন করবেন। তারা সংশ্লিষ্ট DM-এর সঙ্গে সমন্বয় রেখে সময়সীমা অনুযায়ী প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ, অভিযোগ নিষ্পত্তি ও দ্রুত সমাধানের কাজ করবেন। প্রয়োজনে নবান্নে ফিডব্যাক (Feedback) ও রিপোর্ট (Report) পাঠাতেও বলা হয়েছে।
আগামী বিধানসভা নির্বাচনের আগে সরকারি প্রকল্পে গতি আনতেই এই তৎপরতা বলে মনে করছেন প্রশাসনিক মহল। মমতার নির্দেশ, যারা দ্রুত ও ভালো কাজ করবেন, তাঁদের পুরস্কৃত করা হবে।
কলকাতায় শান্তনু বসু, পূর্ব মেদিনীপুরে বিনোদ কুমার, পশ্চিম মেদিনীপুরে মণীশ জৈন, পুরুলিয়ায় সঞ্জয় বনশল, ঝাড়গ্রামে ছোটেন ডি লামা, বাঁকুড়ায় রশ্মি কমল, আলিপুরদুয়ারে কৌশিক ভট্টাচার্য, জলপাইগুড়িতে দুষ্মন্ত নারিয়াল, দার্জিলিং-এ মৌমিতা গোদারা বসু, কোচবিহারে রাজেশকুমার সিনহা সহ মোট ২৩ জনের দায়িত্ব নির্ধারিত হয়েছে। পাশাপাশি ১৪ সদস্যের আরেক টিম সরাসরি মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেবে।


