আত্মঘাতী হামলায় ধ্বংস করব কলকাতা, বাংলাদেশ সেনাকে ডাকছে মৌলবাদী
Connect with us

হামলা

আত্মঘাতী হামলায় ধ্বংস করব কলকাতা, বাংলাদেশ সেনাকে ডাকছে মৌলবাদী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের এক চরমপন্থী নেতার বিস্ফোরক ভিডিও বার্তাকে কেন্দ্র করে কলকাতা ও কেন্দ্রীয় গোয়েন্দা মহলে চরম সতর্কতা জারি হয়েছে। ওই ভিডিওতে কলকাতায় আত্মঘাতী হামলা চালিয়ে শহর দখলের হুমকি দিতে শোনা গেছে মৌলবাদী নেতা আবদুল খুদ্দাস ফারুকি (Abdul Khuddas Faruqi)-কে। তাঁর এই ভিডিও ছড়িয়ে পড়ে ‘Voice of Hindu’ নামে বাংলাদেশের একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে। ভিডিওতে তিনি সরাসরি বলেন, “বাংলাদেশ সেনা যদি কলকাতা দখলের পরিকল্পনা নেয়, তবে আমাদের প্রস্তুতি সম্পূর্ণ। আত্মঘাতী হামলা ঘটাতে ৭টি যুদ্ধজাহাজ দূরের কথা, ৭টি বিমানও দরকার হবে না।”

ফারুকি আরও দাবি করেন, তিনি কলকাতাবাসীদের স্বভাব জানেন, “তারা রক্ত দেখলে ভয় পায়।” তাই তাঁর কথায়, “তালিবানের পথ অনুসরণ করেই আত্মঘাতী বিস্ফোরণের মাধ্যমে শহরকে দখল করা কঠিন কিছু নয়।” ভয়ঙ্কর উসকানিমূলক বক্তব্যে তিনি বলেন, “যেভাবে তালিবানরা আমেরিকান ঘাঁটিতে হামলা চালিয়ে দেশছাড়া করেছে, সেই একই রণকৌশল প্রয়োগ করা হবে কলকাতায়।”

আরও পড়ুনঃ রাজনৈতিক বিতর্কের মাঝেই গুরুতর অসুস্থ তৃণমূল বিধায়ক তাপস সাহা

দেশের গোয়েন্দা বিভাগ ইতিমধ্যে এই ভিডিওর সত্যতা যাচাই শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে, ওই মৌলবাদী নেতার কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে কি না। এর আগে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বাংলাদেশ ভিত্তিক জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিম (Ansarullah Bangla Team)-এর সদস্যদের গ্রেপ্তার করেছে নিরাপত্তা সংস্থা।

Advertisement
ads ads

বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস (Mohammad Yunus)-এর আমলে বাংলাদেশে চরমপন্থার পুনর্জাগরণ স্পষ্ট হয়ে উঠছে। শেখ হাসিনা সরকারের বিদায়ের পর থেকেই মৌলবাদীদের উপর শিথিলতা দেখা যাচ্ছে। পাকিস্তানের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তোলার ইঙ্গিতও দিয়েছে বর্তমান প্রশাসন। ঠিক এমন পরিস্থিতিতে সীমান্তের এত কাছ থেকে এই ধরনের হুমকি ভারতীয় নিরাপত্তার পক্ষে যথেষ্ট উদ্বেগজনক বলেই মনে করছে কেন্দ্রীয় গোয়েন্দা মহল।

Continue Reading
Advertisement ads