উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, উন্নয়ন প্রকল্পে জোর ও জেলার প্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ের বার্তা
Connect with us

রাজ্যের খবর

উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, উন্নয়ন প্রকল্পে জোর ও জেলার প্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ের বার্তা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্নে (Nabanna) বুধবার এক সাংবাদিক সম্মেলনে নিজেই এই সফরের কথা ঘোষণা করেন তিনি। আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তাঁর এই সফর। রাজনৈতিক নয়, প্রশাসনিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রীর এই সফর। উত্তরবঙ্গের সাতটি জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে হতে চলেছে এক উচ্চপর্যায়ের বৈঠক, পাশাপাশি থাকছে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রদান অনুষ্ঠানও।

মুখ্যমন্ত্রী জানান, ১৯ মে অনুষ্ঠিত হবে এক গুরুত্বপূর্ণ শিল্প সংক্রান্ত অনুষ্ঠান, যেখানে রাজ্যের শিল্পমহলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। ২০ মে ওদলাবাড়িতে (Odlabari) আয়োজিত হবে সরকারি প্রকল্পের সুবিধা প্রদান অনুষ্ঠান। এই কর্মসূচিতে উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হবে সরকারি বিভিন্ন পরিষেবা ও সুবিধার নথি।

আরও পড়ুনঃআত্মঘাতী হামলায় ধ্বংস করব কলকাতা, বাংলাদেশ সেনাকে ডাকছে মৌলবারুন

এরপর ২১ মে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন শিলিগুড়ির উত্তরকন্যায় (Uttarkanya) এক প্রশাসনিক বৈঠকে। এই বৈঠকে উপস্থিত থাকবেন দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong), জলপাইগুড়ি (Jalpaiguri), কোচবিহার (Cooch Behar) ও আলিপুরদুয়ার (Alipurduar) জেলার প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা। অন্যদিকে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহের (Malda) প্রতিনিধিরা ভার্চুয়ালি যোগ দেবেন এই গুরুত্বপূর্ণ বৈঠকে।

Advertisement
ads

সফরের শেষে ২২ মে মুখ্যমন্ত্রীর কলকাতায় ফেরার কথা। এই সফরকে ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু হয়েছে। জেলা স্তরের অফিসারদের পাঠানো হয়েছে প্রয়োজনীয় নির্দেশিকা। মুখ্যমন্ত্রীর এই সফর রাজ্য সরকারের উন্নয়ন প্রকল্পগুলির খতিয়ান পর্যালোচনার অন্যতম মঞ্চ হয়ে উঠতে চলেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Continue Reading
Advertisement