আবারও পর্দায় ফিরছে মহাভারত, ২ নভেম্বর থেকে দূরদর্শনে প্রচারিত হবে এআই সংস্করণ
Connect with us

বিনোদন

আবারও পর্দায় ফিরছে মহাভারত, ২ নভেম্বর থেকে দূরদর্শনে প্রচারিত হবে এআই সংস্করণ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সাড়ে তিন দশক পর আবারও টেলিভিশনের পর্দায় ফিরছে এক ঐতিহাসিক কাহিনি— ‘মহাভারত’। মাঝখানে কেটে গিয়েছে দীর্ঘ ৩৭ বছর। এবার দূরদর্শনের (Doordarshan) পর্দায় দেখা যাবে এই মহাকাব্যের আধুনিক সংস্করণ, যেখানে সংযোজন হয়েছে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি।

আগামী ২ নভেম্বর, ২০২৫ থেকে প্রতি রবিবার সকাল ১১টা‌য় সম্প্রচারিত হবে ‘মহাভারত’-এর এই এআই ভার্সন। এর ডিজিটাল (Digital) প্রিমিয়ার হবে ২৫ অক্টোবর, ‘ওয়েভস’ (Waves) ওটিটি (OTT) প্ল্যাটফর্মে। এই প্ল্যাটফর্মটি প্রসার ভারতীর (Prasar Bharati) নিজস্ব ডিজিটাল উদ্যোগ, যেখানে ভারতের সংস্কৃতি, সংবাদ এবং বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার করা হয়।

প্রসার ভারতী এবং কালেক্টিভ মিডিয়া নেটওয়ার্ক (Collective Media Network) যৌথভাবে এই প্রজেক্টে কাজ করেছে। সরকারি সূত্রে জানানো হয়েছে, এই ধরনের সম্মিলিত উদ্যোগ এই প্রথম।

প্রসার ভারতীর সিইও (CEO) গৌরব দ্বিবেদী (Gaurav Dwivedi) এক বিবৃতিতে বলেন,
“প্রসার ভারতী সবসময় জাতীয় ও সাংস্কৃতিক গুরুত্বসম্পন্ন কাহিনিগুলো দূরদর্শনের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও বলেন, লকডাউনের সময় যখন পুরোনো মহাভারতের পুনঃপ্রচার করা হয়েছিল, তখন দেখা যায় এই কাহিনি প্রজন্মের পর প্রজন্মকে একসূত্রে গেঁথে রাখার শক্তি রাখে।

Advertisement
ads

তথ্য ও সম্প্রচার মন্ত্রকের (Ministry of Information and Broadcasting) মতে, এই নতুন এআই সংস্করণ দর্শকদের ভারতীয় ঐতিহ্যের প্রতি এক অভিনব শ্রদ্ধাজ্ঞাপন। কাহিনিকে প্রাসঙ্গিক ও আরও বেশি বাস্তবসম্মত করে তুলতেই প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে।

ইতিমধ্যেই লক্ষ লক্ষ দর্শকের কাছে পৌঁছে গেছে ওয়েভস। আগামী দিনে ‘মহাভারত’-এর এই রূপ মানুষকে নতুন করে ছুঁয়ে যাবে বলেই আশা করা হচ্ছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement