কাঠমান্ডুর মেয়র থেকে দেশের কুর্সিতে বলেন্দ্র! নেপালে জেন-জি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন মোদি
Connect with us

বিশ্বের খবর

কাঠমান্ডুর মেয়র থেকে দেশের কুর্সিতে বলেন্দ্র! নেপালে জেন-জি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন মোদি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নেপালের রাজনৈতিক ইতিহাসে এক দীর্ঘস্থায়ী পরিবর্তনের সূচনা হলো। জেন-জি (Gen-Z) প্রজন্মের ‘পোস্টার বয়’ হিসেবে পরিচিত জনপ্রিয় র‍্যাপার (Rapper) বলেন্দ্র শাহ শুক্রবার দেশটির ৪৭তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। ৩৫ বছর বয়সি বলেন্দ্র নেপালের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী (Youngest Prime Minister)। শুক্রবার সকালে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল।

বলেন্দ্রর এই শপথগ্রহণ অনুষ্ঠান ছিল ঐতিহ্যবাহী (Traditional) আচারে ভরপুর। ১০৮ জন বটুকের স্বস্তিশান্তি পাঠ এবং ১৬ জন বৌদ্ধ ভিক্ষুর মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। পেশায় সিভিল ইঞ্জিনিয়ার (Civil Engineer) বলেন্দ্র ইতিপূর্বে কাঠমান্ডুর মেয়র হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। গত বছরের সেপ্টেম্বর মাসে জেন-জি আন্দোলনের জেরে কেপি শর্মা ওলি ক্ষমতাচ্যুত হওয়ার পর ৫ মার্চের নির্বাচনে বলেন্দ্রর নবগঠিত রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (RSP) দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা (Two-thirds Majority) পেয়ে এককভাবে জয়ী হয়।

এই ঐতিহাসিক জয়ে বলেন্দ্র শাহকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক মাধ্যমে (Social Media) তিনি লেখেন, “নেপালের জনগণের আস্থা আপনার নেতৃত্বের প্রতি প্রতিফলিত হয়েছে। ভারত-নেপাল বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও উচ্চ শিখরে পৌঁছে দিতে আমি আপনার সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি।” উল্লেখ্য, বলেন্দ্র রাজতন্ত্রপন্থী (Pro-monarchy) হিসেবে পরিচিত হওয়ায় নেপালে পুরোনো শাসন ব্যবস্থা ফেরার জল্পনা তৈরি হয়েছে। ভারতের সঙ্গে বলেন্দ্রর সম্পর্কও বেশ গভীর, কারণ তিনি ভারতে উচ্চশিক্ষা গ্রহণ করেছিলেন। এখন দেখার, এই তরুণ তুর্কি নেপালবাসীর প্রত্যাশা কতটা পূরণ করতে পারেন।

Continue Reading
Advertisement