ভালবাসার টানে রাজত্ব ত্যাগ, এবার মাতৃত্বের আনন্দে উদ্ভাসিত প্রাক্তন রাজকুমারী
Connect with us

বিশ্বের খবর

ভালবাসার টানে রাজত্ব ত্যাগ, এবার মাতৃত্বের আনন্দে উদ্ভাসিত প্রাক্তন রাজকুমারী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: রাজকীয় মর্যাদা ত্যাগ করে ভালোবাসার মানুষকে বেছে নেওয়ার সাহসিকতার পর এবার নতুন অধ্যায় শুরু করলেন জাপানের প্রাক্তন রাজকুমারী মাকো কোমুরো (Mako Komuro) ও তাঁর স্বামী কেই কোমুরো (Kei Komuro)। এই দম্পতির ঘরে এসেছে প্রথম সন্তান। জাপানের এক জনপ্রিয় ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, ২২ মে তাঁদের সন্তানের জন্ম হয়েছে।

২০২১ সালে সমস্ত প্রোটোকল ভেঙে রাজপরিবার থেকে বেরিয়ে এসে সাধারণ জীবনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছিলেন মাকো। প্রেমিক কেই কোমুরোকে বিয়ে করে তিনি চলে যান যুক্তরাষ্ট্রে, বর্তমানে তাঁরা নিউ ইয়র্কেই বসবাস করছেন। সেখানেই জন্ম নিয়েছে তাঁদের প্রথম সন্তান। যদিও জাপানের রাজপ্রাসাদ বা সম্রাটের দপ্তর থেকে এই নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা এখনও পর্যন্ত করা হয়নি।

আরও পড়ুনঃ বিসিসিআই-র ইউ-টার্ন, ইংল্যান্ড সফরের আগে ফের ফিল্ডিং কোচের দায়িত্বে টি দিলীপ

চলতি বছরের মার্চ মাস থেকেই গুঞ্জন ছড়ায় যে মা হতে চলেছেন মাকো। নিউ ইয়র্কের একটি দোকানে ঢিলেঢালা পোশাকে দেখা গিয়েছিল তাঁকে, যা দেখে সন্দেহের সূচনা। পরে তাঁদের একটি স্ট্রলার (stroller)-সহ দেখা যাওয়ায় সেই সম্ভাবনা আরও জোরালো হয়।

Advertisement
ads

উল্লেখযোগ্যভাবে, মাকো (Mako) হলেন জাপানের প্রিন্স আকিশিনো (Prince Akishino) এবং প্রিন্সেস কিকো (Princess Kiko)-র বড় কন্যা। টোকিওর আন্তর্জাতিক খ্রিস্টান বিশ্ববিদ্যালয়ে (International Christian University) পড়ার সময় কেই কোমুরোর সঙ্গে পরিচয় এবং দীর্ঘ সম্পর্কের পর তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

জাপানের প্রচলিত আইন অনুসারে, রাজপরিবারের কোনও নারী সদস্য রাজ পরিবারের বাইরের কাউকে বিয়ে করলে তাঁকে রাজপদ ত্যাগ করতে হয়। তবে পুরুষ সদস্যদের জন্য এই নিয়ম কার্যকর নয়, যা নিয়ে বারবার বিতর্ক হয়েছে দেশে। মাকো সেই নিয়ম মেনে রাজত্ব ছেড়ে বেছে নিয়েছিলেন সাধারণ জীবন। এমনকি সরকারের দেওয়া এক মিলিয়ন ডলারের ‘বিদায়ী অনুদান’ও গ্রহণ করতে অস্বীকার করেন তিনি।

বর্তমানে কেই কোমুরো নিউ ইয়র্কে একজন পেশাদার আইনজীবী হিসেবে কর্মরত। তাঁদের সন্তানের আগমনে এক নতুন অধ্যায়ের সূচনা হল এই দম্পতির জীবনে।

Advertisement
ads
Continue Reading
Advertisement