দেশের খবর
খালেদার জানাজায় যোগ দিতে ঢাকায় বিদেশমন্ত্রী জয়শংকর
ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার (Khaleda Zia) প্রয়াণে শোকের আবহে ঢাকায় পৌঁছলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। বুধবার সকাল ১১টা ৩০ মিনিট নাগাদ ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) বিশেষ বিমানে ঢাকার বাশার বিমানঘাঁটিতে (Bashar Air Base) অবতরণ করেন তিনি। সেখানে তাঁকে স্বাগত জানান বাংলাদেশের বিদেশ মন্ত্রকের সচিব এম ফারহাদ হোসেন (Foreign Secretary M Farhad Hossain)। খালেদা জিয়ার জানাজা (Janaza) ও অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দিতেই জয়শংকরের এই সফর।
এই সফরকে কেবল সৌজন্যমূলক নয়, বরং কূটনৈতিক (Diplomatic Significance) দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ভোটমুখী (Election-bound) বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দিল্লির অবস্থান বিশেষ তাৎপর্যপূর্ণ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হিন্দু হত্যা ও সংখ্যালঘু নির্যাতনের (Minority Violence) ঘটনায় উদ্বেগ বেড়েছে ভারতের। দক্ষিণ ব্লকের (South Block) মতে, এর পিছনে মৌলবাদী জামাতের পাশাপাশি পাকিস্তান (Pakistan) ও চিনের (China) প্রভাব রয়েছে। পাশাপাশি ‘ইনকিলাব মঞ্চ’ (Inquilab Mancha)-এর মতো ভারতবিরোধী সংগঠনের উত্থানও চিন্তা বাড়িয়েছে।
এই প্রেক্ষাপটে নয়াদিল্লি আপাতত সতর্ক অবস্থান নিলেও বিএনপির দিকে কিছুটা ঝুঁকছে বলেই ইঙ্গিত মিলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তায় গভীর দুঃখপ্রকাশ করেছেন। বিশ্লেষকদের মতে, মোদির শোকবার্তা এবং জয়শংকরের ঢাকায় উপস্থিতি—দুটিই আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে ভারতের কৌশলগত বার্তা। মৌলবাদী শক্তির প্রভাব কমাতে বিএনপিকেই তুলনামূলক ভরসাযোগ্য মনে করছে দিল্লি।


