এসআইআর চলাকালীন এসডিও অফিসে আগুন! গুরুত্বপূর্ণ নথি পুড়ে যাওয়ার আশঙ্কায় চাঞ্চল্য
Connect with us

দুর্ঘটনা

এসআইআর চলাকালীন এসডিও অফিসে আগুন! গুরুত্বপূর্ণ নথি পুড়ে যাওয়ার আশঙ্কায় চাঞ্চল্য

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ এসআইআর (SIR) প্রক্রিয়া চলাকালীনই শিলিগুড়ির মহকুমাশাসকের (SDO) দপ্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল। বুধবার রাত আনুমানিক ১১টা নাগাদ শিলিগুড়ির এসডিও অফিস (SDO Office) থেকে হঠাৎ কালো ধোঁয়া (Black Smoke) বেরোতে দেখা যায়। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা দমকল (Fire Brigade) ও পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন (Fire Engine)। দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন দমকল কর্মীরা। প্রায় ৩০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। সৌভাগ্যবশত ঘটনার সময় অফিসটি ফাঁকা ছিল এবং ঘর বন্ধ থাকায় কোনও হতাহতের খবর নেই।

প্রাথমিকভাবে শর্ট সার্কিট (Short Circuit) থেকেই আগুন লাগতে পারে বলে অনুমান করা হচ্ছে। আগুনে সরকারি চেয়ার, টেবিল সহ একাধিক আসবাবপত্র (Furniture) এবং গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক্স ডিভাইস (Electronic Devices) পুড়ে গিয়েছে। পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ নথি (Documents) পুড়ে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

উল্লেখ্য, এই অফিস থেকেই এসআইআর সংক্রান্ত কাজ পরিচালিত হচ্ছিল। বর্তমানে বহু নথি ডিজিটালাইজেশন (Digitalisation) করা থাকলেও অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ বেড়েছে। খবর পেয়ে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছন।

Advertisement
ads ads

দমকল বিভাগের ফায়ার অফিসার ধর্মেন্দ্র কিশোর রায় জানান, আগুনে আসবাবপত্র ও ইলেকট্রনিক্স সামগ্রী ক্ষতিগ্রস্ত হলেও এসআইআর সংক্রান্ত নথি পুড়ে যাওয়ার স্পষ্ট প্রমাণ এখনও মেলেনি। পুরো ঘটনার তদন্ত চলছে।