বেটিং অ্যাপকাণ্ডে ইডির জেরায় মিমি, দিল্লিতে হাজিরা দিলেন টলিউড অভিনেত্রী
Connect with us

বিনোদন

বেটিং অ্যাপকাণ্ডে ইডির জেরায় মিমি, দিল্লিতে হাজিরা দিলেন টলিউড অভিনেত্রী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ অবৈধ বেটিং অ্যাপ (illegal betting app) সংক্রান্ত দুর্নীতি মামলায় এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে টলিউড অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। সোমবার সকালে দিল্লিতে (Delhi) ইডির (Enforcement Directorate) দফতরে হাজিরা দিলেন তিনি।

সূত্রের খবর, ‘1xBet’ নামে একটি বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে রবিবারই তাঁকে সমন (summon) পাঠানো হয়েছিল। সোমবার সকাল পৌনে এগারোটা নাগাদ ইডির অফিসে পৌঁছন মিমি, সঙ্গে ছিলেন বেশ কিছু প্রয়োজনীয় নথিপত্র (documents)। ওই সময় তাঁর পরনে ছিল সাদা ওভারসাইজড শার্ট এবং ব্লু ডেনিম।

ইডি-র সন্দেহ, ভারতে নিষিদ্ধ (banned) থাকা সত্ত্বেও এই অ্যাপটির হয়ে প্রচারে অংশ নিয়েছিলেন মিমি। বিনিময়ে তিনি অর্থনৈতিক সুবিধা (financial benefit) পেয়েছেন বলেও অভিযোগ। ঠিক কত টাকা তিনি পেয়েছেন, কোন অ্যাকাউন্টের (bank account) মাধ্যমে লেনদেন (transaction) হয়েছে, তা জানতেই তাঁকে ডেকে পাঠানো হয়েছে।

Advertisement
ads

এর আগে এই একই মামলায় টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাও (Ankush Hazra) ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন। ইডি জানিয়েছে, এই বেটিং অ্যাপগুলি কোটি কোটি টাকা প্রতারণা করেছে এবং বিপুল অঙ্কের কর ফাঁকি (tax evasion) দিয়েছে। প্রাথমিক তদন্তে তথ্য প্রযুক্তি আইন (IT Act), বিদেশি মুদ্রা আইন (FEMA) ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন (PMLA)-এর একাধিক লঙ্ঘনের (violation) প্রমাণ মিলেছে।

এই মামলায় বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা (Urvashi Rautela)-কেও সমন পাঠানো হয়েছে। আগামীকাল অর্থাৎ ১৬ সেপ্টেম্বর তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।

Continue Reading
Advertisement