দেশের খবর
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানালেন, সিগারেট কখনও সস্তা হবে না, কর বাড়ানো হবে
ডিজিটাল ডেস্কঃ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) জানিয়েছেন, সিগারেট (Cigarette) কখনও সস্তা হতে দেওয়া যাবে না। লোকসভায় কেন্দ্রীয় আবগারি (সংশোধনী) বিল ২০২৫ নিয়ে আলোচনার সময় তিনি সরকারী সিদ্ধান্ত প্রকাশ করেন।
মন্ত্রীর ব্যাখ্যা, জিএসটি (GST) কমপেনসেশন সেস শেষ হলে, সিগারেট ও অন্যান্য তামাকজাত পণ্যের উপর আবার আবগারি শুল্ক (Excise Duty) বসানো হবে। তিনি বলেন, কমপেনসেশন সেস উঠে গেলে সিগারেটের উপর করের বোঝা কমে যাবে, কিন্তু সরকার চাইছে দাম কমতে না।
অর্থমন্ত্রী আরও জানান, জিএসটি আসার পরও সিগারেট বা তামাকজাত পণ্যের দাম স্বাভাবিকভাবে বাড়ছে। আগে থেকেই দেশে টোবাকো (Tobacco) ট্যাক্স (Tax) ছিল এবং প্রতি বছর বৃদ্ধি পেত, যাতে ধূমপায়ীর সংখ্যা নিয়ন্ত্রণে থাকে। নির্মলা সীতারামন বলেন, “এটি স্বাস্থ্যের (Health) উদ্বেগের বিষয়, তাই কর এবং দাম আলাদা হওয়া উচিত।”
কেন্দ্রের প্রস্তাবিত বিলে সিগারেট, পান মশলা ও নিকোটিন মিশ্রিত পণ্যে জিএসটি কমপেনসেশন সেস শেষ হওয়ার পর আরও চড়া হারে কর বসানো হবে। লক্ষ্য, সিগারেটের দাম কোনওভাবেই কমানো হবে না এবং জনগণকে স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষা করা হবে।
