দেশের খবর
আন্তর্জাতিক চিতা দিবসে মোদি বন্যপ্রাণপ্রেমীদের ভারত আগমনের আহ্বান
ডিজিটাল ডেস্কঃ উষ্ণায়নের (Global Warming) পৃথিবীতে সবুজ প্রকৃতি (Green Nature) এবং জীববৈচিত্র্য (Biodiversity) সংরক্ষণ করাই মানবজাতির এক গুরুত্বপূর্ণ কর্তব্য। ৪ ডিসেম্বর, আন্তর্জাতিক চিতা দিবস (International Cheetah Day)-এ এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। তিনি এক্স হ্যান্ডেলে (X Handle) লেখেন, “প্রজেক্ট চিতা (Project Cheetah) হল পরিবেশের হারানো ঐতিহ্য পুনরুদ্ধারের একটি প্রচেষ্টা। পাশাপাশি এটি গোটা পৃথিবীর বন্যপ্রাণপ্রেমীদের (Wildlife Enthusiasts) ভারত (India) ভ্রমণের আমন্ত্রণ জানাচ্ছে।”
মোদি বলেন, “এই গ্রহের অন্যতম অসাধারণ প্রাণী চিতাকে রক্ষায় নিবেদিতপ্রাণ সকল বন্যপ্রাণপ্রেমী এবং সংরক্ষণবাদী (Conservationists)। আমাদের সরকার তিন বছর আগে চিতা প্রকল্প (Cheetah Project) চালু করেছিল। এর লক্ষ্য ছিল চিতার সংখ্যা বৃদ্ধি এবং বাস্তুতন্ত্র (Ecosystem) পুনরুদ্ধার করা।”
On International Cheetah Day, my best wishes to all wildlife lovers and conservationists dedicated to protecting the cheetah, one of our planet’s most remarkable creatures. Three years ago, our Government launched Project Cheetah with the aim of safeguarding this magnificent… pic.twitter.com/FJgfJqoGeA
— Narendra Modi (@narendramodi) December 4, 2025
তিনি আরও উল্লেখ করেন, “ভারত বেশ কিছু চিতার আবাসস্থল (Habitat) হওয়ায় গর্বিত। এদের মধ্যে অনেকই ভারতীয় মাটিতে জন্মগ্রহণ করেছে এবং বর্তমানে কুনো জাতীয় উদ্যান (Kuno National Park) ও গান্ধী সাগর অভয়ারণ্যে (Gandhi Sagar Sanctuary) বেড়ে উঠছে।”
মোদি আন্তর্জাতিক বন্যপ্রাণপ্রেমীদের ভারত ভ্রমণে আগ্রহী হওয়ার আহ্বান জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “চিতার সৌন্দর্য দেখার জন্য পুরো বিশ্বের বন্যপ্রাণপ্রেমীদের ভারত ভ্রমণে আসতে উৎসাহিত করছি। চিতা পর্যটন (Cheetah Tourism) বৃদ্ধি পাচ্ছে, যা আমাদের প্রকৃতি ও জীববৈচিত্র্যকে আরও শক্তিশালী করবে।”
