মঙ্গলবার সকালে খড়গপুর শহরে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন দিলীপ। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কি ফের খড়গপুর থেকেই প্রার্থী হবেন তিনি? জবাবে দিলীপ ঘোষ ইঙ্গিতপূর্ণভাবে বলেন, “তোমরা যদি বলো, চেষ্টা করব।”
তবে তাঁর কণ্ঠে ধরা পড়ে কিছুটা অভিমানও। তিনি বলেন, “দল যা বলবে, তাই করব। দলের আমার কাছে কিছু চাওয়ার নেই, আমারও দলের কাছে কিছু চাওয়ার নেই।”
আরও পড়ুনঃ রোজ ৫০ টাকা সঞ্চয়ে মিলবে লক্ষ লক্ষ টাকা! জানুন Post Office-এর Rural Life Insurance Scheme
উল্লেখ্য, ২০১৬ সালে খড়গপুর সদর থেকে বিধানসভা ভোটে লড়ে জয়ী হয়েছিলেন দিলীপ ঘোষ। সেই নির্বাচনে তিনি কংগ্রেসের আটবারের বিধায়ক জ্ঞানসিং সোহনপালকে হারিয়ে ‘জায়ান্ট কিলার’ হয়ে ওঠেন। পরে ২০১৯ সালে মেদিনীপুর থেকে লোকসভায় জিতে সাংসদ হন।
তবে ২০২১ সালে খড়গপুরের বিধানসভা কেন্দ্র থেকে দিলীপের বদলে টলি তারকা হিরণ চট্টোপাধ্যায়কে প্রার্থী করে বিজেপি। ২০২৪ সালে লোকসভা ভোটে দিলীপকে সরিয়ে বর্ধমান-দুর্গাপুরে পাঠানো হয়, যেখানে তিনি হেরে যান।
দলের অভ্যন্তরীণ চাপ, কোণঠাসা হওয়ার অভিযোগ, দিল্লির শীর্ষ নেতৃত্বের সঙ্গে দূরত্ব— নানা পর্যায়ে উত্থান-পতনের মধ্য দিয়ে গেছে তাঁর রাজনৈতিক পথচলা।
কিন্তু এখন আবার দিলীপ ঘোষ ময়দানে, নিজের গড়ে সক্রিয়তা বাড়াচ্ছেন। জেলায় জেলায় ঘুরছেন, নিজস্ব কর্মসূচিও করছেন। প্রশ্ন উঠছে, Is he preparing for a comeback in 2026? দিলীপের উত্তর যেন সেই ইঙ্গিতই দিচ্ছে।