জেলার খবর
দার্জিলিং জেলা হাসপাতালে ধুন্ধুমার! আইসিইউতে ভর্তি ডাক্তার
নিউজ ডেস্ক: কর্মীকে বদলির জের, দার্জিলিং হাসপাতালের সহকারী সুপারের উপর খুকরি নিয়ে হামলা, ঘটনায় ব্যাপক উত্তেজনা দার্জিলিং জেলা হাসপাতাল চত্বর জুড়ে। অভিযুক্ত স্বাস্থ্যকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।হাসপাতাল সূত্রে খবর, দার্জিলিং জেলা হাসপাতালের এক কর্মীকে বদলি করায় এমন ঘটনা। রাগের বসে দার্জিলিং জেলা হাসপাতালের সহকারী সুপারের উপরে খুকরি নিয়ে হামলার অভিযোগ হাসপাতালের এক কর্মীর বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই ঘটনার জেরে হাসপাতাল চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে জখম সহকারী সুপার উজ্জ্বল দে কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জেলা হাসপাতালের আইসিইউ-এ ভর্তি করানো হয়েছে। তাঁর মাথায় চার-চারটি সেলাই পড়েছে। অপরদিকে অভিযুক্ত স্বাস্থ্যকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, কিছুদিন আগেই দার্জিলিং হাসপাতালের সহকারী সুপার স্বাস্থ্যকর্মী সম্পূর্ণ রাই-কে হাসপাতালের এক বিভাগ থেকে অন্য বিভাগে বদলি করেন। অভিযুক্ত দাবি করে, বদলির ঘটনায় রেগে গিয়ে এদিন সহকারী সুপারের উপর হামলা চালায় সে।
বিষয়টি নিয়ে জিটি এর স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত সভাসদ বলেন, এটা কোনও যুক্তি হতে পারে না। ওই স্বাস্থ্যকর্মী প্রাণঘাতী হামলা চালিয়েছে। জিটিএ-র তরফে আমরা উপযুক্ত ঘটনার শাস্তি চেয়েছি। আতঙ্কের মধ্যে থাকা হাসপাতাল সুপার কোনও বক্তব্য জানাতে অস্বীকার করেন।
আরও পড়ুন – সরকারি নিষেধাজ্ঞার তোয়াক্কা নেই, দামোদর থেকে অবাধে কাটা হচ্ছে বালি!
এদিন বিকেলে হাসপাতালে ঢোকার সময় পেছন দিক দিয়ে খুকরি নিয়ে সহকারী সুপারের মাথায় আঘাত করেন স্বাস্থ্যকর্মী সম্পূর্ণ রাই বলে অভিযোগ। তিনি কোনও মতে নিজেকে সামলে হাসপাতাল চত্বরের রাস্তায় গিয়ে বসে পড়েন। আচমকাই এমন ঘটনা দেখতে পাওয়ায় আশেপাশের অপেক্ষারত রোগীর পরিবারের লোকজন দৌড়ে ওই স্বাস্থ্যকর্মীকে ঝাপটে ধরে ফেলেন।
তখন শুরু হয় ব্যাপক হইচই। সেসময় হাসপাতালে কর্মরত অন্যান্য স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা ঘটনাস্থলে ছুটে গিয়ে সহকারী সুপারকে উদ্ধার করে হাসপাতালের ভিতরে নিয়ে যান। তারপর সহকারী সুপারকে আইসিইউতে ভর্তি করানো হয়। এরপর ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছান জিটি এর স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত সভাসদ রাজেশ চৌহান। তিনি বলেন, এই অরাজকতা আর চলবে না। পুলিশকে এমন ঘটনার কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে।
আরও পড়ুন – নিয়োগের দাবিতে পথে প্রশিক্ষিত নার্সরা
