রাজ্যের খবর
ইস্পাত কারখানায় গ্যাস লিক করে অসুস্থ ছয়জন কর্মী
নিউজ ডেস্ক , ০৬ মার্চ : কাজ চলাকালীন বিষাক্ত কার্বন মনোঅক্সাইড গ্যাস লিক করে অসুস্থ হল বেশ কয়েকজন কর্মী। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ইস্পাত কারখানায়।
জানা যায়, শুক্রবার রাতে কারখানায় ৫০ জন কর্মী কাজ করছিলেন সেসময় আচমকাই ২ নম্বর ব্লাস্ট ফার্নেসের থেকে গ্যাস বের হতে শুরু করে। বিষাক্ত গ্যাসে ১০ জন কর্মী অসুস্থ হয়ে পড়েন। ঘটনার পর অসুস্থদের উদ্ধার করে দুর্গাপুর হাসপাতালে ভর্তি করানো হয়। অসুস্থদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর খরব দেওয়া হয় দমকল বাহিনীকে। গ্যাস নিয়ন্ত্রণ করতে গিয়ে ৪ জন দমকল কর্মী অসুস্থ হলে তাঁদেরও হাসপাতালে ভর্তি করানো হয়। দমকল বাহিনীর সারারাতের প্রচেষ্টায় সকালের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে কিভাবে আচমকা গ্যাস লিক করলো তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
