৪০ লাখের ক্রিপ্টোকারেন্সি নিয়ে দিল্লি সফর? ছাত্রনেতা মাহদী হাসানকে নিয়ে ঘনীভূত রহস্য
Connect with us

বাংলাদেশ

৪০ লাখের ক্রিপ্টোকারেন্সি নিয়ে দিল্লি সফর? ছাত্রনেতা মাহদী হাসানকে নিয়ে ঘনীভূত রহস্য

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারতের রাজধানী নয়াদিল্লিতে (New Delhi) অবস্থানকালে বাংলাদেশের ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’র (Anti-discrimination Student Movement) হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসানকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, তিনি বিপুল পরিমাণ ক্রিপ্টোকারেন্সি (Cryptocurrency) বা ডিজিটাল মুদ্রা নিয়ে ভারতে প্রবেশ করেছিলেন।

গত মঙ্গলবার দিল্লির কেন্দ্রস্থল কনট প্লেসে (Connaught Place) একটি ভিসা প্রসেসিং সেন্টারে পর্তুগালের ভিসার জন্য আবেদন করতে গিয়েই বিপাকে পড়েন মাহদী। সেখানে উপস্থিত কেউ তাকে চিনে ফেলে ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে (Social Media) ছড়িয়ে দিলে দ্রুত বিষয়টি ভারতীয় গোয়েন্দা সংস্থার (Intelligence Agency) নজরে আসে। সূত্রমতে, তার কাছে প্রায় ৪০ লাখ টাকার সমপরিমাণ ক্রিপ্টোকারেন্সি থাকার সম্ভাবনা নিয়ে নিরাপত্তা সংস্থাগুলো সতর্ক (Alert) অবস্থানে ছিল।

পরিস্থিতি জটিল হওয়ায় মাহদী পাহাড়গঞ্জের হোটেল ছেড়ে বিমানবন্দরের (Airport) সন্নিকটে আশ্রয় নেন। ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলোর মূলত তিনটি বিষয়ে গভীর উদ্বেগ ছিল: তার পূর্ববর্তী ভারতবিরোধী মন্তব্য (Anti-India remarks), একজন পুলিশ কর্মকর্তাকে হত্যার দাবি সংক্রান্ত সংশ্লিষ্টতা এবং বিতর্কিত ধর্মীয় মন্তব্য।

বুধবার সকালে দিল্লি বিমানবন্দরে দীর্ঘ জেরার (Interrogation) পর তাকে ঢাকার ফ্লাইটে পাঠিয়ে দেওয়া হয়। যদিও বাংলাদেশে ফিরে মাহদী হাসান হ্যারাসমেন্ট বা হেনস্থার (Harassment) অভিযোগ তুলেছেন এবং ক্রিপ্টোকারেন্সি বহনের বিষয়টি গুজব (Rumor) বলে দাবি করেছেন।

Advertisement
ads
Continue Reading
Advertisement