বিশ্বের খবর
‘মোল্লাতন্ত্র নিপাত যাক’ বললেই মৃত্যু! নগ্ন করে নির্যাতন ইরানে
ডিজিটাল ডেস্কঃ ইরানে (Iran) গণবিক্ষোভ দমনে ভয়াবহ দমন-পীড়নের (Crackdown) চাঞ্চল্যকর ছবি সামনে আসছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই (Ayatollah Ali Khamenei) যেখানে মৃতের সংখ্যা প্রায় ১ হাজার বলে দাবি করেছেন, সেখানে বিভিন্ন রিপোর্টে সেই সংখ্যা ১৬ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
‘মোল্লাতন্ত্র নিপাত যাক’ (Down with Mullah Regime)—এই স্লোগান দেওয়ার অপরাধে বন্দিদের উপর অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। মানবাধিকার সংগঠনগুলির (Human Rights Organisations) দাবি, জেলের ভিতরে বন্দিদের নগ্ন করে হাড়কাঁপানো ঠান্ডায় ফেলে রাখা হচ্ছে। অনেক ক্ষেত্রে তাঁদের শরীরে অজানা বিষাক্ত পদার্থ (Toxic Injection) প্রয়োগ করা হচ্ছে ইনজেকশনের মাধ্যমে।
ইরান থেকে প্রচার হওয়া ভিডিও, ফোন কল এবং স্টারলিঙ্ক (Starlink) মারফত পাওয়া বার্তায় উঠে এসেছে ভয়াবহ চিত্র—কালো ব্যাগে মোড়া মৃতদেহ, স্ট্রেচারে স্তূপ করে রাখা লাশ এবং নিখোঁজ প্রিয়জনদের খোঁজে পরিবারগুলোর আর্তনাদ।
ডিসেম্বরের শেষ সপ্তাহে শুরু হওয়া এই বিক্ষোভ ১৯৭৯ সালের বিপ্লবের পর সবচেয়ে বড় বিদ্রোহ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অর্থনৈতিক সংকট (Economic Crisis) থেকে শুরু হলেও তা দ্রুত ধর্মীয় শাসনের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জে পরিণত হয়। আর সেই বিদ্রোহ দমন করতেই ইরানে নেমে এসেছে এই ভয়াল মানবাধিকার বিপর্যয় (Human Rights Crisis)।
