নীল ছবি চালিয়ে আয় কোটি টাকা, শেষমেশ আইনের জালে দম্পতি
Connect with us

বাংলাদেশ

নীল ছবি চালিয়ে আয় কোটি টাকা, শেষমেশ আইনের জালে দম্পতি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশে বসেই গড়ে তোলা হয়েছিল এক আন্তর্জাতিক পর্নোগ্রাফি (Pornography) সাম্রাজ্য। শুটিং থেকে এডিটিং, এমনকি ভিডিও আপলোড—সবই পরিচালিত হতো বাংলাদেশ থেকেই। এবার সেই কুখ্যাত দম্পতির পর্দাফাঁস করেছে পুলিশ। বান্দরবন (Bandarban) থেকে তাঁদের গ্রেপ্তার করেছে বাংলাদেশ সিআইডি (CID)

সোমবার এই তথ্য নিশ্চিত করেন সিআইডি-র বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন শেখ। জানা গেছে, অভিযুক্ত দম্পতি শুধু নিজেরাই নয়, বরং দেশের তরুণ-তরুণীদের অশ্লীল (Obscene) কনটেন্টে অংশ নিতে প্রলুব্ধ করত। এরপর বিভিন্ন লোকেশনে হতো পর্ন ভিডিওর শুটিং (Porn Video Shooting)

প্রথমে ভিডিওগুলো আন্তর্জাতিক বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করে প্রচুর অর্থ উপার্জন করত তারা। ধীরে ধীরে তারা নিজেদের একটি পর্ন সাইট (Porn Site) তৈরি করে ফেলে, যা অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায়। তদন্তকারীদের মতে, বাংলাদেশে বসেই একটি বড় আন্তর্জাতিক চক্র (Syndicate) চালিত হচ্ছিল এই দম্পতির মাধ্যমে।

Advertisement
ads

তদন্তকারীরা আরও জানান, দম্পতি শুধু পর্ন ভিডিও বানিয়ে ও আপলোড করে আইন ভঙ্গ করেনি, বরং অন্যদেরও এই কাজে উৎসাহিত করে বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ (Pornography Control Act 2012) অনুযায়ী আরও বড় অপরাধ করেছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, এই পর্ন সাম্রাজ্য থেকে বিপুল পরিমাণ অর্থ এসেছে। তবে এ ধরনের কর্মকাণ্ড দেশের সমাজ ও তরুণ প্রজন্মের জন্য গভীর উদ্বেগজনক বলে মনে করছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

Continue Reading
Advertisement