বাংলাদেশ
বাংলাদেশের নির্বাচন ঘিরে উদ্বেগ, রাষ্ট্রদূতের পরিবার দেশে ফেরার নির্দেশ ভারতের
ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতির (Security Situation) মধ্যেই বড় সিদ্ধান্ত নিল ভারতের বিদেশমন্ত্রক (Ministry of External Affairs)। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশন (Indian High Commission) ও অন্যান্য কূটনৈতিক কেন্দ্রগুলিতে কর্মরত আধিকারিকদের পরিবারের সদস্যদের দ্রুত ভারতে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই (PTI) সূত্রে এই তথ্য জানা গিয়েছে।
সরকারি সূত্রের দাবি, বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি (Law and Order) বিবেচনা করেই এই পদক্ষেপ। তবে বিষয়টি সম্পূর্ণ সতর্কতামূলক (Precautionary Measure) বলে জানানো হয়েছে। একই সঙ্গে স্পষ্ট করা হয়েছে, আধিকারিকদের পরিবার ফিরলেও বাংলাদেশে ভারতের দূতাবাস ও অন্যান্য কেন্দ্রগুলির কাজকর্ম (Official Activities) স্বাভাবিকভাবেই চলবে।
হঠাৎ এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন (National Election)। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হওয়ার কথা। নির্বাচন ঘিরে ইতিমধ্যেই উত্তপ্ত গোটা বাংলাদেশ। পাশাপাশি দেশজুড়ে বাড়ছে মৌলবাদী তৎপরতা (Extremism), যা আরও ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা।
এর পাশাপাশি ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে পরিস্থিতি আরও জটিল হয়েছে। সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা (Minority Violence) বাড়ছে বলেও অভিযোগ। ময়মনসিংয়ে হিন্দু যুবক দীপু দাসকে পুড়িয়ে হত্যার ঘটনার পর থেকে একাধিক হিংসার খবর সামনে এসেছে। সবদিক বিবেচনা করেই কোনও ঝুঁকি নিতে চাইছে না কেন্দ্র সরকার।
