ওড়িশা প্রবেশের ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলক Covid পরীক্ষা
Connect with us

দেশ

ওড়িশা প্রবেশের ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলক Covid পরীক্ষা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০২ মার্চ : ভ্রমণপিপাষু মানুষের কাছে পুরী অত্যন্ত জনপ্রিয় জায়গা। সমুদ্র সৈকতের পাশাপাশি জগন্নাথ দেবের দর্শন পেতে ছুটি পেলেই বেশিরভাগ মানুষ ছুটে যান পুরীতে। তবে এবার থেকে পুরীতে যেতে হলে একটু ভাবনা চিন্তা করে বিশেষ কিছু প্রস্তুতি নিয়ে যেতে হবে।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ থেকে রাজ্য ও রাজ্যবাসীকে নতুন নির্দেশিকা জারি করল ওড়িশা সরকার। বাইরে থেকে ওড়িশা রাজ্য প্রবেশের ক্ষেত্রে কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করা হল। শুধু তাই নয়, তা সে আপনি বিমানেই আসুন কিংবা ট্রেনে, কোভিড পরীক্ষা আপনাকে করাতেই হবে। এবার থেকে পুরী যেতে গেলে নিয়মের বেড়াজাল টপকে তবেই আপনি প্রবেশ করতে পারবেন ওড়িশা রাজ্যে।জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ, কেরালা, মহারাষ্ট্র, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, দিল্লী, তেলেঙ্গানা, চন্ডিগড়, কর্নাটক, পাঞ্জাব এবং অন্ধ্রপ্রদেশ থেকে ওড়িশায় ঢোকার আগে কোভিড পরীক্ষা করতে হবে। পজেটিভ এলে তবেই পাওয়া যাবে প্রবেশের অনুমতি। পাশাপাশি ওড়িশায় প্রবেশের পর সাতদিন আইসোলেশনেও থাকতে হবে ভিন রাজ্যের বাসিন্দাদের।

Continue Reading
Advertisement ads