আর্থিক তছরুপ মামলায় এবারে বিজেপি সাংসদ অর্জুন সিংকে তলব সিআইডির
Connect with us

রাজ্যের খবর

আর্থিক তছরুপ মামলায় এবারে বিজেপি সাংসদ অর্জুন সিংকে তলব সিআইডির

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ২১ মে :  নারদ তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)-এর হাতে নেতা-মন্ত্রী-সহ ৪ জনের গ্রেফতার নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এই আবহে আর্থিক তছরুপ মামলায় বিজেপি সাংসদ অর্জুন সিংহকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠাল সিআইডি।

জানা গেছে উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া নৈহাটি সমবায় ব্যাঙ্কের আর্থিক দুর্নীতির মামলায় ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং-কে জিজ্ঞাসাবাদের জন্য ভবানীভবনে তলব করলো সিআইডি। আগামী মঙ্গলবার সকাল ১১ টায় ভবানীভবনে উপস্থিত হওয়ার জন্য সিআইডির তরফে তাঁকে নোটিস পাঠানো হয়েছে। জগদ্দলের মেঘনা মোড় এলাকায় সাংসদের বাড়িতে সিআইডির একটি দল গিয়ে নোটিশ দেয়। যদিও সাংসদ সেই সময় বাড়ি ছিলেন না। উল্লেখ্য, ২০১৮ সালে সমবায় ব্যাংকের ১৩ কোটি টাকা বেনামি একাউন্টে ট্রান্সফার করার অভিযোগ ওঠে অর্জুন সিংয়ের বিরুদ্ধে। সিআইডি-র তরফে দেওয়া নোটিসে বলা, ২০২০ সালে দায়ের হওয়া ওই মামলায় অর্জুনের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। এমনকি এও বলা হয়েছে, তদন্তে প্রমাণিত, অর্জুনের কাছে ওই মামলা সম্পর্কিত অনেক তথ্য রয়েছে। নোটিসে এও বলা হয়েছে, তদন্তের স্বার্থেই অর্জুনের ভূমিকা খতিয়ে দেখা প্রয়োজন।তার প্রেক্ষিতেই ওই বিজেপি সাংসদকে আগামী ২৫ মে ভবানীভবনে তলব করা হয়েছে। ওই মামলায় সম্পত্তির অপব্যবহার, বিশ্বাসভঙ্গ, প্রতারণা-সহ একাধিক অভিযোগ রয়েছে। মামলা করা হয়েছে দুর্নীতি দমন আইনেও।

Continue Reading
Advertisement