কমিশনের হুঁশিয়ারি উপেক্ষা, শেষ পর্যন্ত দিল্লির পথে মুখ্যসচিব
Connect with us

ভাইরাল খবর

কমিশনের হুঁশিয়ারি উপেক্ষা, শেষ পর্যন্ত দিল্লির পথে মুখ্যসচিব

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: নির্বাচন কমিশনের (Election Commission) ডাকে সাড়া দিয়ে বুধবার সকালে দিল্লি উড়ে গেলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Pant)। সকাল ১০টা ২০ মিনিটের বিমানে রাজধানীর উদ্দেশে রওনা দেন তিনি। বিকেল ৫টায় দিল্লির সদর দফতরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Jainesh Kumar) ও অপর দুই নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যসচিব।

সূত্রের খবর, চার জন অফিসারসহ মোট পাঁচ জনের বিরুদ্ধে সাসপেনশন ও এফআইআর-এর নির্দেশ আগে দু’বার পাঠিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু রাজ্য প্রশাসন সেই নির্দেশ কার্যকর না করায়, মঙ্গলবার ফের কড়া ভাষায় চিঠি পাঠানো হয় মুখ্যসচিবকে। সাফ জানানো হয়, বুধবার নির্দিষ্ট সময়ে হাজিরা না দিলে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হতে পারে।

আরও পড়ুনঃ ভারত-আমেরিকা সম্পর্ক নতুন মোড়ে? সেপ্টেম্বরে হতে চলেছে বড় বৈঠক

এদিন কমিশনের সামনে দাঁড়িয়ে ব্যাখ্যা দিতে হবে—কেন ওই পাঁচ জনের বিরুদ্ধে এখনও ব্যবস্থা নেওয়া হয়নি। সংবিধানের অনুচ্ছেদ ২৫৬ অনুযায়ী, কোনও রাজ্যের মুখ্যসচিব কেন্দ্রের আইন বিরোধী কাজ করতে পারেন না। কিন্তু এই ঘটনায় অভিযোগ উঠেছে, মুখ্যসচিব নির্দেশ অমান্য করেছেন। বিশেষজ্ঞদের মতে, যদি কমিশন তাঁর জবাবে সন্তুষ্ট না হয়, তবে আইন অনুযায়ী সরাসরি প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে। ফলে, এই বৈঠকের ফলাফলের দিকেই এখন রাজনীতি ও প্রশাসনিক মহলের নজর।

Advertisement
ads
Continue Reading
Advertisement