UPI ব্যবহারকারীদের জন্য বড় আপডেট! লোকসভায় পাস সংশোধনী বিল, ডিজিটাল পেমেন্টে বসতে পারে চার্জ
Connect with us

দেশের খবর

UPI ব্যবহারকারীদের জন্য বড় আপডেট! লোকসভায় পাস সংশোধনী বিল, ডিজিটাল পেমেন্টে বসতে পারে চার্জ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দেশজুড়ে ডিজিটাল লেনদেনের (Digital Payment) অন্যতম জনপ্রিয় মাধ্যম ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (Unified Payments Interface-UPI) নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। লোকসভায় পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০০৭ (Payment and Settlement Systems Act, 2007)-এর সংশোধনী বিল (Amendment Bill) পাস হয়েছে। এর ফলে ভবিষ্যতে নির্দিষ্ট ধরনের ইউপিআই (UPI) ও অন্যান্য ডিজিটাল লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (Merchant Discount Rate-MDR) বা সার্ভিস চার্জ (Service Charge) বসানোর আইনি ক্ষমতা পেল কেন্দ্র সরকার।

বর্তমানে সাধারণ গ্রাহকদের UPI লেনদেনে কোনও চার্জ দিতে হয় না। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) স্পষ্ট জানিয়েছেন, এখনই কোনও চার্জ কার্যকর হচ্ছে না। ভবিষ্যতে কোন ধরনের লেনদেনে চার্জ লাগবে, কত টাকা হবে এবং কবে থেকে কার্যকর হবে, তা পরে বিজ্ঞপ্তি (Notification) জারি করে জানানো হবে।

সরকারের দাবি, ডিজিটাল পেমেন্টের (Digital Payment Ecosystem) পরিকাঠামো আরও শক্তিশালী, নিরাপদ (Security) ও টেকসই (Sustainable) করতে এই সংশোধন আনা হয়েছে। দীর্ঘদিন ধরেই ব্যাঙ্ক (Bank) এবং ফিনটেক (FinTech) সংস্থাগুলি এমডিআর চালুর দাবি জানিয়ে আসছিল।

বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে যদি MDR চালু হয়, তবে তা মূলত ব্যবসায়িক (Merchant) লেনদেনের ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে। সাধারণ ব্যক্তি থেকে ব্যক্তি (Person to Person-P2P) UPI ট্রান্সফারে আপাতত কোনও চার্জের সম্ভাবনা নেই।

Advertisement
ads ads

অন্যদিকে বিরোধীদের অভিযোগ, এই সংশোধনের ফলে ভবিষ্যতে সাধারণ মানুষের উপর অতিরিক্ত আর্থিক চাপ পড়তে পারে। যদিও অর্থমন্ত্রীর বক্তব্য, MDR শুধুমাত্র ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, সাধারণ ব্যবহারকারীদের নয়। বর্তমানে UPI পরিষেবা আগের মতোই সম্পূর্ণ বিনামূল্যে (Free) চালু রয়েছে।

Continue Reading
Advertisement ads