এসসি শংসাপত্র পাওয়ার নিয়মে পরিবর্তন, মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে শুরু রাজনৈতিক বিতর্ক
Connect with us

ভাইরাল খবর

এসসি শংসাপত্র পাওয়ার নিয়মে পরিবর্তন, মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে শুরু রাজনৈতিক বিতর্ক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্যে তফসিলি জাতি (Scheduled Caste/SC) সম্প্রদায়ের নাগরিকদের শংসাপত্র (Certificate) পাওয়ার প্রক্রিয়ায় আসছে বড়সড় পরিবর্তন। নবান্ন (Nabanna) সূত্রে পাওয়া খবর অনুযায়ী, সোমবার এক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই সংক্রান্ত একটি নতুন প্রস্তাবে সম্মতি জানিয়েছেন।

নতুন নিয়ম কী বলছে?

এতদিন পর্যন্ত এসসি সার্টিফিকেটের জন্য আবেদনকারীর বাবা-মা—উভয়ের, বা ন্যূনতম দুই আত্মীয়ের শংসাপত্র থাকা বাধ্যতামূলক ছিল, যদি সরাসরি মা-বাবার কারও সার্টিফিকেট না থাকত। কিন্তু নতুন নিয়মে সেই বাধ্যবাধকতা শিথিল করা হচ্ছে। এখন থেকে পরিবারের মধ্যে অন্তত একজনের শংসাপত্র থাকলেই আবেদনকারী সেই সুবিধা পেতে পারবেন।

মুখ্যমন্ত্রীর নির্দেশ

মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন, যোগ্য কেউ যেন এই সুযোগ থেকে বঞ্চিত না হন এবং কোনওভাবেই অযোগ্য ব্যক্তি যেন সিস্টেমে প্রবেশ করতে না পারেন—তা কঠোরভাবে নিশ্চিত করতে হবে প্রশাসনকে।

রাজনৈতিক প্রতিক্রিয়া

এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) অভিযোগ তুলেছেন, সরকার আগে থেকেই এসসি ও এসটি (ST) শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে দুর্নীতিতে যুক্ত। এখন নতুন নিয়মে ভুয়ো সার্টিফিকেট বিলির পথ আরও প্রশস্ত হবে। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভোটব্যাঙ্কের কথা ভেবে এই সিদ্ধান্ত নিচ্ছেন। সাধারণ মানুষের অধিকার নিয়ে যদি কোনও অসৎ খেলা হয়, তবে বিজেপি (BJP) রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

Advertisement
ads

 মতুয়া উন্নয়ন পর্ষদ নিয়ে উদ্যোগ

প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর (Mamatabala Thakur)। তিনি দীর্ঘদিন অচল থাকা মতুয়া উন্নয়ন পর্ষদ (Matua Development Board) পুনরায় সক্রিয় করার দাবি জানান। মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, দ্রুত নতুন চেয়ারম্যান (Chairman) নিয়োগ করা হবে এবং পর্ষদের কাজ চালু করা হবে।

Continue Reading
Advertisement