ধাওয়ান-রায়নার পর এবার ইডির স্ক্যানারে যুবরাজ ও উথাপ্পা
Connect with us

দেশের খবর

ধাওয়ান-রায়নার পর এবার ইডির স্ক্যানারে যুবরাজ ও উথাপ্পা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বেআইনি বেটিং অ্যাপের (Betting App) প্রচারে নাম জড়ানোয় এবার ইডির (ED – Enforcement Directorate) নজরে এলেন যুবরাজ সিং। ২০১১ বিশ্বকাপজয়ী এই তারকা ক্রিকেটারকে আগামী ২৩ সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ, তিনি 1xBet নামের এক অনলাইন বেটিং প্ল্যাটফর্মে (Online Betting Platform) যুক্ত ছিলেন প্রচারমূলক কাজে।

এর আগে একই মামলায় ইডি শিখর ধাওয়ানসুরেশ রায়নাকে তলব করেছিল। ধাওয়ান ওই অ্যাপের বিজ্ঞাপনে কাজ করেছিলেন এবং রায়নার বয়ান (Statement) রেকর্ড করা হয়েছে বলেও জানা গিয়েছে।

এই বেআইনি বেটিং অ্যাপ ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণা (Fraud) এবং আর্থিক তছরুপের (Financial Scam) অভিযোগে তদন্ত শুরু করেছে ইডি। দেশের একাধিক শহরে চালানো হচ্ছে তল্লাশি।

তবে শুধু যুবরাজ নন, অন্য এক প্রাক্তন ক্রিকেটারকেও ডাক পাঠানো হয়েছে। তিনি হলেন রবিন উথাপ্পা। প্রাক্তন টি-২০ বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারের বিরুদ্ধে প্রভিডেন্ট ফান্ড (Provident Fund) সংক্রান্ত আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে।

Advertisement
ads

বেঙ্গালুরুর স্ট্রবেরি লেন্সারিয়া প্রাইভেট লিমিটেড নামের একটি কোম্পানির ডিরেক্টর উথাপ্পা। অভিযোগ, ওই কোম্পানি ২৩ লক্ষ ৩৬ হাজার ৬০২ টাকা কর্মচারীদের থেকে PF-এর জন্য কেটে রাখলেও তা জমা করেনি। যদিও উথাপ্পা দাবি করেছেন, তিনি এই দুর্নীতিতে জড়িত নন।

এই দুই ঘটনায় ইডি কড়া তদন্ত শুরু করেছে। যুবরাজ ও উথাপ্পাকে জিজ্ঞাসাবাদে কী তথ্য উঠে আসে, তার দিকেই এখন নজর গোটা দেশের।

উল্লেখ্য, এই বেটিং অ্যাপ কাণ্ডে ইতিমধ্যেই তলব করা হয়েছে উর্বশী রাউতেলা, সোনু সুদ, মিমি চক্রবর্তীঅঙ্কুশ হাজরাকেও। অনলাইন গেমিং অ্যাপ সংক্রান্ত নতুন আইন অনুযায়ী, 1xBet অ্যাপটি এখন নিষিদ্ধ (Banned)

Advertisement
ads
Continue Reading
Advertisement