বিনোদন
কঠিন পথ পেরিয়ে আজও একসঙ্গে—কাঞ্চন-শ্রীময়ীর সম্পর্ক উদযাপন
ডিজিটাল ডেস্কঃ টলিপাড়ার অন্যতম চর্চিত দম্পতি কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) ও শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। বিতর্ক হোক বা আলোচনার কেন্দ্রে থাকা—দুজনেই যেন সবসময় লাইমলাইটে। তাঁদের ব্যক্তিগত জীবনে সম্প্রতি এসেছে এক নতুন খুশির ছোঁয়া—কোল আলো করে জন্ম নিয়েছে ছোট্ট কৃষভি। কিন্তু আজকের দিনে শ্রীময়ীর মনে জেগেছে ১৩ বছর আগের এক বিশেষ স্মৃতি, যখন প্রথম দেখা হয়েছিল তাঁর জীবনের সঙ্গীর সঙ্গে।
শনিবার, নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একাধিক ছবি শেয়ার করেন শ্রীময়ী। দীর্ঘ ক্যাপশনে তিনি জানান, “আজ থেকে ঠিক ১৩ বছর আগে, রাখি পূর্ণিমার দিন, প্রথমবার আমার কাঞ্চন মল্লিকের সঙ্গে সাক্ষাৎ হয়। সেই মুহূর্তের অনুভূতি ভাষায় বোঝানো মুশকিল। এক ঝলক দেখেই এক অদ্ভুত শান্তি পেতাম।”
আরও পড়ুনঃ ট্রেন চলতে না চলতেই দমদমে রাজনৈতিক সংঘাত! কেন্দ্রীয় মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ
তিনি আরও লেখেন, সেই সাক্ষাতের পরেই শুরু হয় তাঁদের বন্ধুত্ব, যা ধীরে ধীরে গভীর হয়। বন্ধুত্বের পথ ধরে এগিয়ে আসে প্রেম, বিয়ে এবং অবশেষে মাতৃত্বের আনন্দ। শ্রীময়ীর কথায়, “এই যাত্রা মোটেও সহজ ছিল না। অনেক কঠিন পথ পেরিয়েছি আমরা, কিন্তু সেই চ্যালেঞ্জ জয় করে আজ একসঙ্গে।”
শ্রীময়ীর কাছে এই ১৩ বছরের পথচলা শুধু সম্পর্কের গল্প নয়, বরং এক স্বপ্নপূরণের কাহিনি। টলিপাড়ার এই রঙিন জুটি আজও একইভাবে একে অপরের পাশে থেকে জীবনের সুখ-দুঃখ ভাগ করে নিচ্ছেন, আর তাঁদের ভক্তরাও সেই গল্পে খুঁজে পান অনুপ্রেরণা ও ভালোবাসার রঙ।
