সিসিটিভিতে ধরা দিল দিল্লি বিস্ফোরণের ছায়া, চিকিৎসক উমরের নামেই ঘনীভূত রহস্য
Connect with us

দেশের খবর

সিসিটিভিতে ধরা দিল দিল্লি বিস্ফোরণের ছায়া, চিকিৎসক উমরের নামেই ঘনীভূত রহস্য

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ প্রকাশ্যে এল দিল্লি বিস্ফোরণ (Delhi Explosion)-এর মূল অভিযুক্ত উমর মহম্মদ (Umar Mohammad)-এর প্রথম ছবি। সোমবার রাতে রাজধানীতে ঘটে যাওয়া গাড়ি বিস্ফোরণের (Car Blast) ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য। জানা গেছে, বিস্ফোরণ ঘটে হুন্ডাই I-20 (Hyundai i20) গাড়িতে, যার বর্তমান মালিক উমর।

তদন্তে পাওয়া সিসিটিভি ফুটেজ (CCTV Footage)-এ স্পষ্ট দেখা গিয়েছে, বিস্ফোরণের আগে গাড়ির চালকের আসনে বসে ছিলেন এক ব্যক্তি, যাকে উমর বলেই ধারণা তদন্তকারীদের। সোমবার বিকেল চারটার দিকে ওই গাড়িটি প্রবেশ করে সুনহেরি মসজিদ (Sunehri Masjid)-এর পার্কিং লটে এবং প্রায় তিন ঘণ্টা সেখানে ছিল।

এরপর সন্ধ্যায় গাড়িটি মেট্রো স্টেশন পর্যন্ত গিয়েই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরক (Explosives) হিসেবে ব্যবহৃত হয়েছিল ডিটোনেটর (Detonator), যা গাড়ির ভেতরেই রাখা ছিল বলে জানা গেছে।

তদন্তকারীরা প্রাথমিকভাবে অনুমান করছেন, ফরিদাবাদের (Faridabad) আল ফালাহ মেডিক্যাল কলেজের (Al-Falah Medical College) চিকিৎসক উমরই বিস্ফোরক রাখার কাজ করেছিলেন। তবে উমরের মৃত্যু হয়েছে নাকি তিনি পালিয়ে গেছেন, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement
ads

সূত্রের খবর, উমর তাঁর দুই সহযোগীকে নিয়ে আত্মঘাতী হামলার (Suicide Mission) ছক কষেছিলেন। কিন্তু সোমবার দিল্লিজুড়ে ব্যাপক ধরপাকড় (Crackdown) এবং বিপুল পরিমাণ RDX উদ্ধার (RDX Seizure) হওয়ায় ভয় পেয়ে তড়িঘড়ি বিস্ফোরণ ঘটান তিনি।

তদন্তে উঠে এসেছে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য— সোমবার গ্রেপ্তার হওয়া দুই চিকিৎসক উমরের ঘনিষ্ঠ ছিলেন। ফলে এই বিস্ফোরণের সঙ্গে একটি বৃহত্তর জঙ্গি নেটওয়ার্ক (Terror Network) যুক্ত রয়েছে বলে সন্দেহ করছে তদন্ত সংস্থা।

ইতিমধ্যে দিল্লি পুলিশ (Delhi Police) ১৩ জন সন্দেহভাজনকে (Suspects) জেরা করছে, যার মধ্যে উমরের ভাইও রয়েছেন। তবে মূল অভিযুক্তের মৃত্যু না গা-ঢাকা— সেটিই এখন তদন্তের কেন্দ্রবিন্দু।

Advertisement
ads