সাংবাদিককে টেনে ধরা, মুখ্যমন্ত্রীর সফরের আগে বর্ধমানের এএসআই সাসপেন্ড
Connect with us

রাজনীতি

সাংবাদিককে টেনে ধরা, মুখ্যমন্ত্রীর সফরের আগে বর্ধমানের এএসআই সাসপেন্ড

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মুখ্যমন্ত্রীর (Chief Minister) বর্ধমান সফরের প্রাক্কালে বড় পদক্ষেপ জেলা পুলিশের। সাংবাদিকদের (Journalists) সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে সাসপেন্ড করা হল এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টরকে (ASI)। ওই এএসআই দেবাশিস কুমার দে-কে মঙ্গলবার সকালে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের গুরুত্ব বিচার করে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে।

ঘটনা ঘটেছে সোমবার সন্ধ্যায়। বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলের মাঠে মুখ্যমন্ত্রীর সভাস্থলের প্রস্তুতি খতিয়ে দেখতে যান পূর্ব বর্ধমানের জেলাশাসক (DM) আয়েশা রানি এ এবং পুলিশ সুপার (SP) সায়ক দাস-সহ অন্যান্য আধিকারিকরা। সেই সময় সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন কয়েকজন সাংবাদিক। অভিযোগ, ছবি তুলতে গেলে এএসআই দেবাশিস কুমার দে এক চিত্রসাংবাদিকের হাত টেনে ধরে তাঁকে সভাস্থল থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। ঘটনাটি ঘিরে উপস্থিত সাংবাদিকদের মধ্যে প্রবল ক্ষোভ ছড়ায়।

জেলা পুলিশ সূত্রে খবর, অভিযোগ পাওয়ামাত্রই দেবাশিস কুমার দে-কে চিহ্নিত করা হয়। এরপর মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রীর সফরের ঠিক আগে তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়, যাতে প্রশাসনিক সফরে কোনও বিতর্ক না তৈরি হয়। পুলিশের তরফে স্পষ্ট জানানো হয়েছে, সংবাদমাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপকে কোনওভাবেই বরদাস্ত করা হবে না।

Advertisement
ads

বিশেষজ্ঞ মহলের মতে, সরকারের উচ্চপর্যায়ের সফরের আগে সাংবাদিকদের প্রতি এই ধরনের ব্যবহার অত্যন্ত অস্বস্তিকর। তবে দ্রুত পদক্ষেপ নিয়ে জেলা পুলিশ বিতর্ক এড়ানোর চেষ্টা করেছে বলেই মনে করছেন অনেকে।

Continue Reading
Advertisement