শুভেন্দুর বাংলায় এবার ‘বুলডোজার’ অ্যাকশন! অভিষেকের দুটি বাড়ির বেআইনি অংশ ভাঙার নির্দেশ
Connect with us

রাজনীতি

শুভেন্দুর বাংলায় এবার ‘বুলডোজার’ অ্যাকশন! অভিষেকের দুটি বাড়ির বেআইনি অংশ ভাঙার নির্দেশ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation) বেআইনি নির্মাণের অভিযোগে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) দুটি আবাসনের কিছু অংশ ভাঙার নির্দেশ দিয়েছে। ওই দুটি বাড়ি হলো শান্তিনিকেতন বিল্ডিং এবং কালীঘাট রোডের ১২১ নম্বর বাড়ি, যা তাঁর মা লতা বন্দ্যোপাধ্যায়ের নামে নথিভুক্ত।

পুরসভার নির্দেশ অনুযায়ী, আগামী ৭ দিনের মধ্যে বেআইনি অংশ ভেঙে ফেলতে হবে (demolition notice)। না হলে কলকাতা পুরসভা নিজের উদ্যোগে ভাঙার কাজ করবে এবং সেই খরচ বাড়ির মালিককে বহন করতে হবে। পাশাপাশি পুর আইনের ৪০০(১) ধারা (Section 400(1)) অনুযায়ী নোটিস পাঠানো হয়েছে।

অভিযোগ, নির্মাণের সময় অনুমোদিত বিল্ডিং প্ল্যান (building plan) লঙ্ঘন করা হয়েছে। বিষয়টি যাচাই করতে সমস্ত নথিপত্র জমা দিতে বলা হয়েছে এবং ১০–১৫ দিনের মধ্যে পুরসভায় হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ১৭টি সম্পত্তি নিয়ে নোটিস দিয়েছিল পুরসভা। এখন সেই তালিকায় থাকা দুই গুরুত্বপূর্ণ বিল্ডিং ঘিরে ফের প্রশাসনিক চাপ তৈরি হয়েছে।

Advertisement
ads

রাজনৈতিক মহলের মতে, এই পদক্ষেপে নতুন করে তীব্র উত্তাপ ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। বিরোধীরা এটিকে প্রশাসনিক কঠোরতা বললেও শাসক শিবির একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করছে।

Continue Reading
Advertisement