ভাটোল সীমান্তে দা নিয়ে বিএসএফ জওয়ানের উপর হামলা, পালটা গুলিতে মৃত্যু এক অনুপ্রবেশকারী
Connect with us

ভাইরাল খবর

ভাটোল সীমান্তে দা নিয়ে বিএসএফ জওয়ানের উপর হামলা, পালটা গুলিতে মৃত্যু এক অনুপ্রবেশকারী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ উত্তর দিনাজপুর জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে ফের উত্তপ্ত পরিস্থিতি। রায়গঞ্জ থানার ভাটোল সীমান্তে শনিবার ভোররাতে বিএসএফের (BSF) গুলিতে মৃত্যু হল এক অনুপ্রবেশকারীর। ঘটনার জেরে সীমান্তে তৈরি হয়েছে চরম উত্তেজনা। সূত্রের খবর অনুযায়ী, ওই ব্যক্তি সহ একটি দল ফেন্সিং কেটে জোর করে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিল।

বিএসএফ ও স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোররাতে অন্তত সাত থেকে আটজনের একটি দল গোপনে সীমান্ত পেরনোর চেষ্টা করছিল। সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই বিএসএফ জওয়ানরা বাধা দেন। অভিযোগ, তখনই ওই অনুপ্রবেশকারীদের দল ধারালো দা (sharp weapons) নিয়ে চড়াও হয় কর্তব্যরত এক জওয়ানের উপর। হঠাৎ হামলায় গুরুতর আহত হন তিনি।

আরও পড়ুনঃ মরণঝাঁপে বিপর্যস্ত আপ লাইন, বন্ধ গিরীশ পার্ক থেকে সেন্ট্রাল পর্যন্ত মেট্রো

নিজের প্রাণ বাঁচাতে শেষ পর্যন্ত গুলি চালাতে বাধ্য হন ওই জওয়ান। একটি গুলি সোজা লাগে অনুপ্রবেশকারী দলের এক সদস্যের পায়ে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সে। বাকি সদস্যরা তড়িঘড়ি পালিয়ে যায় বাংলাদেশের অভ্যন্তরে। পরে বিএসএফের সহযোগিতায় রায়গঞ্জ থানার পুলিশ সীমান্তের কাঁটাতারের পাশ থেকে গুলিবিদ্ধ ওই ব্যক্তির দেহ উদ্ধার করে।

Advertisement
ads ads

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরো দলটাই কোনও অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিল। তবে মৃতের পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি। বিএসএফ ইতিমধ্যেই পুরো ঘটনার বিস্তারিত তথ্য রায়গঞ্জ থানার হাতে তুলে দিয়েছে।

এই ঘটনায় সীমান্তের নিরাপত্তা ঘিরে ফের উঠছে প্রশ্ন। একদিকে জওয়ানের উপর প্রাণঘাতী হামলা, অন্যদিকে বিএসএফের পালটা গুলিতে মৃত্যু—উভয় পক্ষের সংঘর্ষ যে এক চরম হিংসাত্মক মোড় নিয়েছে, তা নিয়ে সংশয় নেই। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ও বিএসএফ যৌথভাবে। নিরাপত্তার স্বার্থে গোটা এলাকায় জারি হয়েছে কড়া নজরদারি।

Continue Reading
Advertisement ads