নারী নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বিএনপি মহাসচিব ফখরুল
Connect with us

বিশ্বের খবর

নারী নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বিএনপি মহাসচিব ফখরুল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেরির অভিযোগ আগেই তুলেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবার তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নারীদের নিরাপত্তা নিয়ে কড়া সমালোচনা করলেন।

আন্তর্জাতিক নারী দিবসে, শনিবার, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অভিযোগ এনে ফখরুল বলেন, ‘‘শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাটে নারীদের হয়রানির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এটি একটি বিপজ্জনক প্রবণতা, যা দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। নারীদের সম্মান ও স্বাধীনতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।’’

আরও পড়ুনঃ নরম ও স্পঞ্জি গুজরাটি ধোকলা – সহজ রেসিপিতে ঝটপট তৈরি করুন

তিনি আরও বলেন, বর্তমান সরকার আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হচ্ছে, যার ফলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। এর আগে, বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ৩২ ধানমন্ডিতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায়ও ফখরুল একই ধরনের অভিযোগ তুলেছিলেন। শনিবার তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সঙ্গেও বর্তমান সরকারের তুলনা করেন। তার দাবি, ‘‘আওয়ামী লীগ সরকার নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়নি। অপরাধীদের শাস্তি না হওয়ায় তারা আরও সাহসী হয়ে উঠেছে। এখনো সেই পরিস্থিতিই চলছে।’’

Advertisement
ads

বিএনপি দীর্ঘদিন ধরেই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে আসছে। ফখরুলের মতে, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা ও আইনের কঠোর প্রয়োগ ছাড়া পরিস্থিতির উন্নতি সম্ভব নয়।

Continue Reading
Advertisement