ভ্যালেন্টাইনস ডেতে রক্তাক্ত ভালোবাসা! গাড়ির ভেতর যুগলের নিথর দেহ উদ্ধার
Connect with us

ভাইরাল খবর

ভ্যালেন্টাইনস ডেতে রক্তাক্ত ভালোবাসা! গাড়ির ভেতর যুগলের নিথর দেহ উদ্ধার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভ্যালেন্টাইনস ডে-র (Valentine’s Day) রাতে নয়ডায় এক বীভৎস পরিণতির সাক্ষী থাকল এলাকাবাসী। সেক্টর ১০৭-এ দাদরি রোডের ধারে দাঁড়িয়ে থাকা একটি লক করা গাড়ির (Locked car) ভেতর থেকে রেখা (২৬) এবং সুমিতের (৩২) গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও কার্তুজ (Cartridge) উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রেমিকাকে গুলি করার পর সুমিত নিজে আত্মঘাতী (Suicide) হয়েছেন।

দীর্ঘ ১৫ বছরের সম্পর্ক ছিল তাঁদের। পুলিশ জানতে পেরেছে, সুমিতের পাঠানো একটি হোয়াটসঅ্যাপ মেসেজে (WhatsApp message) দাবি করা হয়েছে যে, রেখার অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় তিনি এই চরম পদক্ষেপ নিয়েছেন। তবে সুমিতের পরিবার এই তত্ত্ব মানতে নারাজ। তাঁদের অভিযোগ, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড (Murder) এবং এর নেপথ্যে জাতিবিদ্বেষ (Casteism) কাজ করেছে। অন্যদিকে, রেখার পরিবারের দাবি, সুমিত আগে থেকেই রেখাকে হেনস্থা (Harassment) করতেন এবং সেই অশান্তি থেকেই এই ঘটনা ঘটেছে।

ফরেনসিক টিম (Forensic team) ইতিমধ্যে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। পুলিশ খতিয়ে দেখছে সুমিতের সেই রহস্যময় মেসেজটি কাউকে পাঠানো হয়েছিল নাকি সেটি ড্রাফট (Draft) হিসেবে ছিল। অনার কিলিং (Honor killing) না কি অভিমান থেকে আত্মঘাতী হওয়া— সব দিক বিবেচনা করে ময়নাতদন্তের (Post-mortem) রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা।

Advertisement
ads
Continue Reading
Advertisement